স্টাফ রিপোর্টার ॥ ভারতের গুজরাট রাজ্যের বড়দা জেলা পরিষদ চেয়ারম্যানের আমন্ত্রণে সপ্তাহব্যাপী ভারত ভ্রমণ ও চিকিৎসা শেষে সুস্থভাবে দেশে ফেরায় শেরপুর জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবীর রুমানকে ফুলেল শুভেচ্ছা দিয়েছে জেলা পরিষদ ও যুব রেড ক্রিসেন্ট শেরপুর ইউনিট। ১৭ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে জেলা পরিষদ চেয়ারম্যানের অফিস কক্ষে তাকে ওই শুভেচ্ছা জানান পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) সাইয়েদ এজেড মোরশেদ আলী।
শুভেচ্ছা প্রদানকালে জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এসএম সাব্বির আহমেদ খোকন, সদস্য ছানোয়ার হোসেন, কফিল হোসেন ও কোহিনুর বেগম, সহকারী প্রকৌশলী আব্দুল মান্নান, প্রশাসনিক কর্মকর্তা মনিরুজ্জামান, যুব রেড ক্রিসেন্টের প্রধান ইউসূফ আলী রবিনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ভারতের লৌহমানব নামে খ্যাত প্রথম উপ-প্রধানমন্ত্রী সর্দার বল্লভভাই পাটেলের সম্মাননায় ভারতের গুজরাটে তার জন্মস্থানে বিশ্বের সবচেয়ে উঁচু ভাস্কর্য তৈরি করা হয়। গুজরাটের বড়দা জেলা পরিষদের আমন্ত্রণে ১২ অক্টোবর গুজরাটে যান শেরপুর জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান। পরে ভিআইপি মর্যাদায় ওই ভাস্কর্য পরিদর্শন করেন তিনি।
























