স্টাফ রিপোর্টার ॥ শেরপুর প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ ও বর্তমান নির্বাহী সদস্য আলগীর হোসেনের একমাত্র ছেলে মোল্লা মোহাম্মাদ মেহেদী হাসান (মাহাদী) এবার মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে রংপুর মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছে। মাহাদী সদর উপজেলার নন্দীরবাজার কৃষ্ণপুর সরকারবাড়ির সাংবাদিক-সামজসেবক আলমগীর হোসেনের একমাত্র ছেলে। তার এক বোন রয়েছে ও মা গৃহিনী।
জানা যায়, মাহাদী ২০১৭ সনে শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমী থেকে এসএসসি পরীক্ষায় ও ২০১৯ সালে ময়মনসিংহ শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছিল। সে সমাপনী ও জেএসসি পরীক্ষাতেও জিপিএ-৫ সহ ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছিল। মাহাদী মেডিকেল ভর্তি পরীক্ষার প্রস্তুতি কোচিং করেছিল উন্মেষ ময়মনসিংহ শাখা থেকে। মাহাদী ডাক্তারী পাশ করে মানবসেবা ও মানুষের কল্যাণে যেন কাজ করতে পারে সেজন্য সকলের কাছে দোয়া কামনা করেছে তার পরিবার।
























