ads

বৃহস্পতিবার , ১৭ অক্টোবর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে ইজিবাইকের ধাক্কায় যুবকের মৃত্যু

খবর টি পড়েছেন : ১৪৭
ঝিনাইগাতীতে ইজিবাইকের ধাক্কায় যুবকের মৃত্যু
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের ঝিনাইগাতীতে ইজিবাইকের ধাক্কায় মোফাজ্জল হোসেন (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ১৬ অক্টোবর বুধবার বিকেলে ওই ঘটনা ঘটে। মোফাজ্জল হোসেন উপলোর গৌরীপুর ইউনিয়নের গিলাগাছা গ্রামের মৃত আন্তাজ আলীর ছেলে।
জানা যায়, বুধবার দুপুরে মোফাজ্জল হোসেন স্থানীয় ব্র্যাক অফিস থেকে ১ লাখ টাকা ঋণের চেক নিয়ে বাড়ি ফিরছিল। ব্র্যাক অফিস থেকে বের হয়ে রাস্তায় এলে পিছন থেকে ব্যাটারীচালিত একটি ইজিবাইক তাকে ধাক্কা দেয়। এতে মোফাজ্জল হোসেন গুরুতরভাবে আহত হয়। আহত মোফাজ্জল হোসেনকে প্রথমে ঝিনাইগাতী ও শেরপুর সদর হাসপাতালে ভর্তি করা হলে অবস্থার অবনতি দেখে চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ময়মনসিংহে মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান মন্টু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় ধানীগোল্ড ধানের নমুনা শস্য কর্তন পরবর্তী সংবাদ রংপুর মেডিকেল কলেজে চান্স পেয়েছে সাংবাদিকপুত্র মাহাদী

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads