ads

বৃহস্পতিবার , ১৭ অক্টোবর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে ভোগাই নদীর নিষিদ্ধ সীমানা থেকে বালু উত্তোলন করায় ৩০ ড্রেজার মেশিন ধ্বংস

খবর টি পড়েছেন : ১৯৩
নালিতাবাড়ীতে ভোগাই নদীর নিষিদ্ধ সীমানা থেকে বালু উত্তোলন করায় ৩০ ড্রেজার মেশিন ধ্বংস
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ আন্তর্জাতিক সীমানা আইন লঙ্ঘন ও সরকারি স্থাপনার নিকটবর্তী নিষিদ্ধ সীমানা থেকে ভোগাই নদীর বালু উত্তোলনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩০টি শ্যালোচালিত ড্রেজার মেশিন ধ্বংস করা হয়েছে। ১৭ অক্টোবর বৃহস্পতিবার সকালে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও এলাকায় ওই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান।
জানা যায়, আন্তর্জাতিক সীমানা আইন লঙ্ঘন করে নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও এলাকায় ভোগাই নদীর তীরবর্তী ভারত সীমানা থেকে ৩শ মিটারের মধ্যে বালু উত্তোলনের অভিযোগ ছিল। ওই অবস্থায় বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান এবং সহকারী কমিশনার (ভূমি) লুবনা শারমীন ভোগাই নদীর ওই অংশে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন। অভিযানকালে ভারত সীমানার ৩শ মিটারের মধ্যে থাকা ২৫টি শ্যালোচালিত ড্রেজার হাতুরি দিয়ে পিটিয়ে ধ্বংস করা হয়।
এদিকে সকাল ১০টার দিকে নাকুগাঁও ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। ওইসময় ব্রিজের নিকটবর্তী নিষিদ্ধ ৫শ মিটারের মধ্যে বালু উত্তোলনকারী ড্রেজার পাওয়া যাওয়ায় আরও ৫টি শ্যালোচালিত ড্রেজার ধ্বংস করে ভ্রাম্যমাণ আদালত। অভিযানকালে আনসার বাহিনীর প্লাটুন কমান্ডার রহুল আমীনসহ আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান জানান, আন্তর্জাতিক সীমানা আইন লঙ্ঘন করে বালু উত্তোলনের কারণে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র পক্ষ থেকে আপত্তি তোলা হয়েছে। তাই সীমান্তবর্তী ৩শ মিটারের মধ্যে থাকা ২৫টি মেশিন ধ্বংস করা হয়। এছাড়াও নাকুগাঁও ব্রিজের ৫শ মিটারের মধ্যে থাকায় আরও ৫টি মেশিন ধ্বংস করা হয়েছে। তিনি আরও বলেন, নিষেধাজ্ঞা অমান্য করে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ রংপুর মেডিকেল কলেজে চান্স পেয়েছে সাংবাদিকপুত্র মাহাদী পরবর্তী সংবাদ শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads