
(সত্য ঘটনা অবলম্বনে)
মফস্বল গ্রাম থেকে উঠে আসা হতদরিদ্র ঘরের ছেলে
মাধব।এবারও ক্লাসের ফাস্ট বয়।
শহরের কোটিপতির ঘরে সোনার চামচ মুখে জন্মানো
মাধবী একই ভার্সিটিতে ক্লাসের সেকেন্ড গার্ল।
শিউলি ঝড়া ভোরবেলা অথবা ধোঁয়ায় ঘেরা কোনোএক
গোধুলি সন্ধ্যা বেলায় তাদের পরিচয়-
কথা হয়-একেঅপরকে ভালো লাগে;
একে-অপরের লাবণ্যময় চেহারা-তীক্ষ্ণ মেধা
ভালো লাগা থেকেই-ভালোবাসার জন্ম নেয়।
টিএসসি মোড়ের কফি হাউস,পরীবাগের আড্ডা
আর শাহবাগ মোড়ে ফুলমতির হাতের ফুলই
ছিল তাদের প্রেমের নির্দশন।
ক্লাসের ফাস্ট বয় হওয়া সত্ত্বেও অর্থাভাবে
ভালো কোন ফ্লাট বাসায় জায়গা হয়না মাধবের।
গ্রাম থেকে আনা অল্প টাকায় থাকতে হয়
শহরের বড় বড় ফ্লাটের পিছনে
বস্তির এক ছোট রুমে-তিনজনে।

মাধবের ভালোবাসায় সিক্ত মাধবী
কোনোএক ক্লান্ত দুপুরে মাধবের কাঁধে মাথা রেখে বলে,
আমাকে তোমার বাসায় কবে নিবা?
জমানো ভালোবাসায় অতৃপ্ত মনে- এ সম্মোহন।
মাধব সপ্তাখানেক ধরে ভার্সিটিতে অাসেনা
মাধবীর মন খুব খারাপ-কী হলো মাধবের?
বিকেলে মাধবের দেওয়া ঠিকানায় মাধবী যায় মাধবের খোঁজে
বড় বড় ফ্লাটের পিছনে বস্তির দিকে যায়-
ছোটএক রুমে ঢুকে দেখে মাধব নেই-অন্য দুজন লোক
ওরা দুজন মাধবের বন্ধু;একই ভার্সিটিতে পড়ে তারা।
তিনজনে কুচকাচ করে কোনরকমে থাকে এই ছোট রুমে।
মাধবী কিছু বলার আগেই-তারা মাধবের লেখা একটা চিঠি মাধবীর হাতে গুঁজে দেয়।
তাতে লেখা-
প্রিয় মাধবী,
যখন তোমার হাতে এই চিঠিটা পাবে;
আমি তোমার থেকে অনেক দূরে চলে যাব।
ইতি
তোমার মাধব
চিঠিটা পড়েই মাধবীর চোখ বেয়ে জলে গাল ভিজে যায়।
তারপর মাধবী চলে আসে তাদের বাসায়।
আলো আঁধারে ঘেরা ভোরবেলা-শিউলি ঝড়া ভোরবেলা।
মাধবী ঘুম থেকে উঠেই মাধবদের বাড়ি শেরপুরের উদ্দেশ্যে রওনা হয়।
বাসে বসে মাধবী।সময় ঘড়ির কাটা যেন কোথাও বেঁধে রাখা হয়েছে।
তার কাছে মনে হচ্ছে কয়েকদিন ধরে বাসে
এখনো শেরপুরে বাস পৌঁছায় না কেন!
এসব কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে বাসের সিটে বসে।
মাধবদের বাড়িতে এসে দেখে-মাধবের মা-বাবা,বোন যে যার মতো শোকে কাতর।
মাধবীর পোশাক দেখেই সবাই বুঝতে পারে যে,
মাধবী ঢাকা শহরের মেয়ে।
মাধবের বোন মাধবীর হাতে একটা চিঠি দেয়
তাতে লেখা-
‘প্রিয় মাধবী,
যখন তোমার হাতে এই চিঠিটা পাবে,
তখন আমি তোমার জগৎ থেকে অন্য
জগতের বাসিন্দা হয়ে যাবো।
আমি তোমাদের দেখতে পেলেও
তুমি আমাকে দেখতে পাবেনা।
ইতি
তোমার মাধব
চিঠিটা পড়ার পর মাধবীর মনে পড়ে মাবধের কথা,
মাধব যে বলেছিল,বিয়ের পর তারা হানিমুনে যাবে কক্সবাজার।
তবে কেনো মাধবীর সাথে ভাগ্য নির্মম খেলা খেললো?
মাধবের স্বর্গীয় আত্নার ইচ্ছা পূরণ করতেই মাধবী কক্সবাজার
সমুদ্রসৈকতে যায় তার মা-বাবার সাথে,
সমুদ্রের কিনারা দিয়ে তারা স্যাতস্যাতে পানিতে হাঁটে।
সমুদ্রের মাঝে মাধবী দেখতে পায় মাধবকে
যেন হাত উঁচু করে মাধবীকেই ডাকছে।
মাধবীও পানির মধ্যে যেতে থাকে
একসময় সমুদ্রের মাঝে পৃষ্ঠদেশে হারিয়ে যায় মাধবী।



























