ads

সোমবার , ৭ অক্টোবর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুর সদর উপজেলা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ মিথ্যা ও অবান্তর ॥ হুইপ আতিক

খবর টি পড়েছেন : ৩৮৬
শেরপুর সদর উপজেলা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ মিথ্যা ও অবান্তর ॥ হুইপ আতিক
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে কন্যা ডাঃ শারমিন রহমান অমি ও নিজের বিরুদ্ধে দলের বিদ্রোহী প্রার্থী মিনহাজ উদ্দিন মিনালের তোলা আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি, জাতীয় সংসদের সরকারদলীয় হুইপ ও স্থানীয় সংসদ সদস্য আতিউর রহমান আতিক। ৭ অক্টোবর সোমবার দুপুরে স্থানীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ওই অভিযোগের প্রেক্ষিতে নিজের অবস্থানের বিষয়ে জানতে চাইলে দলীয় কার্যালয়ে স্থানীয় গণমাধ্যম কর্মীদের কাছে ওই অভিযোগ অস্বীকার করেন।
হুইপ আতিক বলেন, তিনি ৩ অক্টোবর থেকে ১৯ অক্টোবর পর্যন্ত ১৭ দিনের সরকারি প্রোগ্রাম দিয়ে এলাকায় আছেন। আর সেই সরকারি প্রোগ্রাম অনুযায়ী তিনি এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিদর্শনসহ নির্ধারিত কিছু প্রোগ্রামেই অংশ নিচ্ছেন। তিনি মিনহাজ উদ্দিন মিনালের তোলা দলীয় প্রার্থীর পক্ষে নির্বাচনকে প্রভাবিত করতে আচরণবিধি লঙ্ঘনসহ মিনাল ও তার সমর্থকদের হুমকি-ধামকির অভিযোগও অস্বীকার করে তা মিথ্যা ও অবান্তর বলে উল্লেখ করেন। এছাড়া তিনি কন্যা ডাঃ শারমিন রহমান অমির সরাসরি নির্বাচনী কর্মকাণ্ডে অংশ নেওয়ার অভিযোগও অস্বীকার করে বলেন, সে ইউনিয়ন পর্যায়ে মা ও শিশু স্বাস্থ্য কেন্দ্রগুলো গুছিয়ে নেওয়ার কাজ করছে- যা তার দায়িত্বেরই অংশ। তার দাবি, তাকে ও তার কন্যাকে নিয়ে বিতর্ক ছড়ানোর কোন সুযোগও নেই বলে।
তিনি সাংবাদিকদের কাছে প্রশ্ন রেখে বলেন, বিএনপি ও জাতীয় পার্টির প্রার্থীসহ আরও ৩ জন চেয়ারম্যান প্রার্থী থাকার পরও কেবল মিনহাজ উদ্দিন মিনালের অভিযোগ কেন? অপরদিকে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে প্রার্থী হওয়ায় তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সময় এখনও রয়েছে। জেলা আওয়ামী লীগের পরবর্তী সভাতেই সে ব্যবস্থা নেওয়া হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে আইনজীবী ও বিচারপ্রার্থী মানুষের কাছে ভোট প্রার্থনা… পরবর্তী সংবাদ শেরপুরের নকলা ও নালিতাবাড়ীতে উপজেলা-পৌর বিএনপির কমিটি গঠন

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads