স্টাফ রিপোর্টার ॥ শেরপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে এবার আইনজীবীদের কাছে ভোট প্রার্থনা করেছেন আওয়ামী লীগ প্রার্থী, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম। তিনি ৭ অক্টোবর সোমবার দুপুরে জেলা আইনজীবী সমিতি অঙ্গনে গিয়ে দলীয় নেতা-কর্মীদের নিয়ে গণসংযোগ করেন। ওইসময় তিনি নিজ হাতে আইনজীবী, আইনজীবী সহকারীসহ আগত বিচারপ্রার্থী মানুষের হাতে নৌকা প্রতীকের লিফলেট তুলে দিয়ে শেখ হাসিনার উন্নয়ন মিশনে কাজ করতে নৌকায় ভোট দিয়ে তাকে নির্বাচিত করার আহবান জানান।
গণসংযোগকালে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট একেএম একেএম মোছাদ্দেক ফেরদৌসী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট সুব্রত কুমার দে ভানু, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট তারিকুল ইসলাম ভাসানী, সহ-সভাপতি এডভোকেট হরিদাস সাহা, সাবেক সহ-সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ ইসমাইল হোসেন, শহর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মমতাজ উদ্দিন মুন্না, দলীয় নেতা আলহাজ্ব এডভোকেট মঞ্জুরুল ইসলাম, এডভোকেট তাপস কুমার সাহা, এডভোকেট নুরুল ইসলাম তালুকদার, এডভোকেট পলাশ কুমার নন্দী, এডভোকেট এরশাদ আলী লিটন প্রমুখ।
























