ads

সোমবার , ৭ অক্টোবর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরের নকলা ও নালিতাবাড়ীতে উপজেলা-পৌর বিএনপির কমিটি গঠন

খবর টি পড়েছেন : ২৪৯
শেরপুরের নকলা ও নালিতাবাড়ীতে উপজেলা-পৌর বিএনপির কমিটি গঠন
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি শেরপুরের নকলা উপজেলা, নকলা পৌর, নালিতাবাড়ী উপজেলা ও পৌর বিএনপির কমিটি গঠন করা হয়েছে। জেলা বিএনপির সভাপতি মাহমুদুল হক রুবেল এমপি ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আওয়াল চৌধুরী ওই কমিটিগুলো অনুমোদন করেন। ৭ অক্টোবর সোমবার বিকেলে জেলা বিএনপির দপ্তর সম্পাদক সেলিম শাহী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ওই তথ্য নিশ্চিত করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, রফিজ উদ্দিন রেফাজকে আহ্বায়ক ও আলহাজ্ব মোঃ মাহমুদুল হক দুলালকে সদস্য সচিব করে ৭১ সদস্য বিশিষ্ট নকলা উপজেলা বিএনপি, মোকছেদুর রহমান তারাকে আহ্বায়ক ও আনোয়ার হোসেনকে সদস্য সচিব করে ৭১ সদস্য বিশিষ্ট নকলা পৌর বিএনপি, অধ্যক্ষ নুরুল আমীনকে আহ্বায়ক ও আশরাফ আলী চেয়ারম্যানকে যুগ্ম-আহ্বায়ক করে ১০১ সদস্য বিশিষ্ট নালিতাবাড়ী উপজেলা বিএনপি, এবং সাবেক মেয়র আনোয়ার হোসেনকে আহ্বায়ক ও শফিকুল ইসলাম তালুকদার (রিপন)কে যুগ্ম-আহ্বায়ক করে ৯১ সদস্য বিশিষ্ট নালিতাবাড়ী পৌর বিএনপির কমিটি গঠন করা হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুর সদর উপজেলা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ মিথ্যা… পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে হিন্দু সম্প্রদায়ের সাথে সাংসদ চাঁনের শুভেচ্ছা বিনিময়…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads