শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের শ্রীবরদীতে উপজেলা ভূমি অফিসের নতুন দ্বিতল ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। ৫ অক্টোবর শনিবার সকালে উপজেলা ভূমি অফিসের ওই ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধান অতিথি শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সংসদ সদস্য প্রকৌশলী একেএম ফজলুল হক চাঁন।
এ উপলক্ষে পৌর শহরের কাচারী মসজিদ সংলগ্ন ভবন চত্বরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সেঁজুতি ধর, শেরপুর গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মঞ্জুর আহসান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন তালুকদার প্রমুখ। ওইসময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
জানা যায়, ভূমি মন্ত্রণালয়ের অধীনে ও শেরপুর গণপূর্ত বিভাগের বাস্তবায়নে ১ হাজার ৫৮০ স্কয়ার ফিটের ৪ তলা ফাউ-েশন বিশিষ্ট ভবনটির প্রথম পর্যায়ে ২ তলা পর্যন্ত নির্মিত হবে। ভবনটি নির্মাণে ব্যয় হবে ২ কোটি ১১ লক্ষ টাকা।
























