ads

শনিবার , ৫ অক্টোবর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে জেলা পুলিশের উদ্যোগে রাস্তার দু’পাশে বৃক্ষরোপণ

খবর টি পড়েছেন : ২৬১
শ্রীবরদীতে জেলা পুলিশের উদ্যোগে রাস্তার দু’পাশে বৃক্ষরোপণ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ সবুজ শ্যামল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে শেরপুর জেলা পুলিশের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচীর অংশ হিসেবে শ্রীবরদী উপজেলার বিভিন্ন সড়কের দু’পাশে বৃক্ষরোপণ করা হয়েছে। ৩ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার গোশাইপুর ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলের জানকিখিলা গ্রামীণ পাকা সড়কের দু’ধারে বিভিন্ন প্রজাতির কয়েক শতাধিক গাছের চারা রোপণ করেন প্রধান অতিথি পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম।
বৃক্ষরোপণকালে তার সাথে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ বিল্লাল হোসেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) জাহাঙ্গীর আলম, শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন তালুকদার, পুলিশ পরিদর্শক (তদন্ত) বন্দে আলী, সেকেন্ড অফিসার শফিকুল ইসলাম শফিকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এর আগেও শ্রীবরদী উপজেলার গড়জরিপা ইউনিয়নের গ্রামীণ পাকা সড়কের দু’ধারে বৃক্ষরোপণ কর্মসূচীর অংশ হিসেবে পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম বিভিন্ন প্রজাতির কয়েক শতাধিক গাছের চারা রোপণ করেন। তিনি শেরপুরে যোগদানের পরপরই জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণের পাশাপাশি ৩০ লক্ষ শহীদের স্মরণে জেলায় ৩০ হাজার বৃক্ষ রোপণ কর্মসূচি গ্রহণ করেন।
এদিকে পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম বৃহস্পতিবার শ্রীবরদী থানায় বার্ষিক পরিদর্শনে যান। ওইসময় তিনি পুলিশের দায়িত্ব ও কর্তব্য কাজের তদারকিসহ নানা পরামর্শ দেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে উপজেলা ভূমি অফিস নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন পরবর্তী সংবাদ শেরপুরে দুর্গোৎসবে মার্চেন্ট ক্লাবের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads