ads

শনিবার , ৫ অক্টোবর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শিক্ষা ছাড়া কোন দেশ এগিয়ে যেতে পারে না ॥ নকলায় মতিয়া চৌধুরী

খবর টি পড়েছেন : ২১৬
শিক্ষা ছাড়া কোন দেশ এগিয়ে যেতে পারে না ॥ নকলায় মতিয়া চৌধুরী
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

জাহাঙ্গীর হোসেন, নকলা (শেরপুর) ॥ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কৃষি মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ি) আসনের সংসদ সদস্য, সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, শিক্ষা ছাড়া কোন দেশ এগিয়ে যেতে পারে না। একমাত্র সুশিক্ষার মাধ্যমেই উন্নত জাতি, উন্নত দেশ এবং উন্নত বিশ্ব গড়া সম্ভব। তিনি বলেন, শিক্ষকরা আদর্শচ্যুত হলে তাদের প্রতি শিক্ষার্থীদের বিশ্বাস, ভক্তি থাকবে না। সুতরাং শিক্ষকদেরকে অবশ্যই সৎ, চরিত্রবান ও নিষ্ঠাবান হতে হবে। তিনি ৫ অক্টোবর শনিবার বিকেলে তার নির্বাচনী এলাকা নকলা উপজেলার মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে লোহার বেঞ্চ বিতরণকালে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ওইসব কথা বলেন।
মতিয়া চৌধুরী বলেন, আমরা যদি গ্রামের স্কুলগুলোর মানোন্নয়ন করি, শহরের সকল সুযোগ-সুবিধা গ্রামের স্কুলগুলোতে নিয়ে আসি তাহলে গ্রামের ছেলে-মেয়েরা আর শহরে পড়াশোনা করতে যাবে না। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমানের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম, পৌর মেয়র হাফিজুর রহমান লিটন, সাবেক উপজেলা চেয়ারম্যান মাহবুবুল আলম সোহাগ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আম্বিয়া খাতুন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহসহ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এদিন তিনি উপজেলার মাধ্যমিক পর্যায়ের ৫০টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ১ হাজার লোহার বেঞ্চ বিতরণ করেন। পরে রাতে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে উপজেলার বিভিন্ন পূজাম-প পরিদর্শনসহ হিন্দু ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন মতিয়া চৌধুরী।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বাংলাদেশ-ভারতের ৭ সমঝোতা স্মারক সই, ৩ প্রকল্প উদ্বোধন পরবর্তী সংবাদ শ্রীবরদীতে উপজেলা ভূমি অফিস নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

সর্বশেষ - নির্বাচিত সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads