ads

রবিবার , ২৯ সেপ্টেম্বর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে মুক্তিযুদ্ধের সংগঠক আমজাদ হোসেনের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

খবর টি পড়েছেন : ১৭৭
শেরপুরে মুক্তিযুদ্ধের সংগঠক আমজাদ হোসেনের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ সেক্টর কমান্ডারস ফোরাম শেরপুর জেলা শাখার সভাপতি, মুক্তিযুদ্ধের ছাত্র সংগঠক প্রয়াত আমজাদ হোসেনের স্মরণে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৯ সেপ্টেম্বর রবিবার বিকেলে শহরের শহীদ বুলবুল সড়কস্থ শহীদ আব্দুর রশিদ কমার্স কলেজ মিলনায়তনে ওই আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। স্মরণসভায় বক্তারা বলেন, আমজাদ হোসেন একজন পরিচ্ছন্ন সংগঠক ছিলেন। ছাত্রজীবন থেকে আমৃত্যু রাজনৈতিক আদর্শে বলিয়ান থেকেও তিনি ব্যবসায়ীসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। কিন্তু অসাম্প্রদায়িক চেতনার প্রশ্নে তিনি সবসময়ই আপোসহীন ছিলেন। এটি তার জীবনের এক অনন্য বৈশিষ্ট্য।
মুক্তিযুদ্ধকালীন কমান্ডার গোলাম মাওলার সভাপতিত্বে অনুষ্ঠানে মরহুমের স্মৃতিচারণ করে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ-গবেষক ড. সুধাময় দাস, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরু, জেলা সেক্টরস কমান্ডারস ফোরামের সাধারণ সম্পাদক এডভোকেট মুহাম্মদ আখতারুজ্জামান, সদস্য মোহাম্মদ আলী মিয়া, জেলা জাসদ সভাপতি মনিরুল ইসলাম লিটন, চেম্বার অব কমার্সের সভাপতি আলহাজ্ব আসাদুজ্জামান রওশন, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট একেএম মোছাদ্দেক ফেরদৌসী, জেলা বিএমএ সভাপতি ডাঃ এমএ বারেক তোতা, জেলা ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট ইমাম হোসেন ঠান্ডু, অধ্যাপক মিজানুর রহমান, এডভোকেট ছামিউল ইসলাম আতাহার প্রমুখ। অনুষ্ঠানে শেরপুরের বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী, মুক্তিযোদ্ধা, ব্যবসায়ী, জনপ্রতিনিধি, আইনজীবী, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। পরে তার আত্মার শান্তি কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে গত ৩১ আগস্ট মৃত্যুবরণ করেন অসাম্প্রদায়িক চেতনার বিশিষ্ট সংগঠক আমজাদ হোসেন।

Shamol Bangla Ads

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে পাচারকালে ১০ টাকা কেজি দরের ৫৫ বস্তা… পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে বাসচাপায় আইনজীবী সহকারী নিহত : আহত ৩

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads