ads

রবিবার , ২৯ সেপ্টেম্বর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে পাচারকালে ১০ টাকা কেজি দরের ৫৫ বস্তা চাল আটক

খবর টি পড়েছেন : ২২৯
ঝিনাইগাতীতে পাচারকালে ১০ টাকা কেজি দরের ৫৫ বস্তা চাল আটক
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের ঝিনাইগাতীতে পাচারকালে হতদরিদ্রদের জন্য ১০ টাকা কেজি দরের ৫৫ বস্তা চাল আটক করা হয়েছে। ২৯ সেপ্টেম্বর রবিবার দুপুরে উপজেলার কাংশা ইউনিয়নের বাকাকুড়া বাজারে স্থানীয় জনতা ওই চাল আটক করে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কাংশা ইউনিয়নের ১০ টাকা কেজি দরের চাল ডিলার আলম মিয়া সকল কার্ডধারীদের মাঝে চাল বিতরণ না করে নানা অজুহাতে দীর্ঘদিন ধরে চাল উদ্বৃত্ত করে তা কালো বাজারে বিক্রি করে আসছেন। একই পদ্ধতিতে রবিবার দুপুরে ৫৫ বস্তা চাল পাচারকালে স্থানীয় লোকজন তা আটক করে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদ ঘটনাস্থল পরিদর্শনে যান। ওই সময় তিনি আটককৃত চাল স্থানীয় ইউপি সদস্য জাহাঙ্গীর আলম মিস্টারের জিম্মায় রাখার নির্দেশ দেন। সেইসাথে বিষয়টি তদন্তের জন্য উপজেলা খাদ্য নিয়ন্ত্রক, কাংশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল ইসলাম, ডিলার আলম মিয়াসহ ওই ইউনিয়নের সকল সদস্যদের জরুরী তলব করেন। তবে ডিলার আলম দাবি করেন, ৩০ সেপ্টেম্বর পর্যন্ত চাল বিতরণের সময় রয়েছে। বাদ পড়া কার্ডধারীদের মাঝে ওই সব চাল বিতরণ করা হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান ॥ ১৮… পরবর্তী সংবাদ শেরপুরে মুক্তিযুদ্ধের সংগঠক আমজাদ হোসেনের স্মরণে আলোচনা সভা…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads