স্টাফ রিপোর্টার : শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় বাসচাপায় হেদায়েতুল ইসলাম হেদা (৩৫) নামে এক আইনজীবী সহকারী নিহত হয়েছে। ২৯ সেপ্টেম্বর রবিবার রাতে উপজেলার দেবোত্তরপাড়া মোড় এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। নিহত হেদায়েতুল মালিঝিকান্দা ইউনিয়নের দক্ষিণ হাসলিগাও এলাকার মৃত শামসুল হকের ছেলে ও দুই মেয়ে সন্তানের জনক। ওই ঘটনায় সদর উপজেলার ঘুঘুরাকান্দি এলাকার গোলাম মোস্তফা ও আমিরসহ ৩ জন নামে আহত হয়েছে।
জানা যায়, রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নালিতাবাড়ী উপজেলা থেকে শেরপুরগামী একটি বাস ঝিনাইগাতী উপজেলার দেবোত্তরপাড়া এলাকায় পৌঁছলে একটি ব্যাটারিচালিত ইজিবাইককে ধাক্কা দেয়। এতে ইজিবাইকে থাকা যাত্রী হেদায়েতুল ইসলাম ছিটকে বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। ওইসময় গোলাম মোস্তফা ও অামিরসহ ৩জন অাহত হন। পরে৷ স্থানীয়রা আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে প্রেরণ করে। এদিকে ওই ঘটনায় ঘাতক বাসটিকে আটক করা হলেও চালক পলাতক রয়েছে। খবর পেয়ে ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।
























