ads

রবিবার , ২৯ সেপ্টেম্বর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

খবর টি পড়েছেন : ১৭৩
শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ ‘তথ্যের অধিকার, সুশাসনের হাতিয়ার; তথ্যই শক্তি দুর্নীতি থেকে মুক্তি’ এ শ্লোগানকে সামনে রেখে শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ২৯ সেপ্টেম্বর রবিবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক আনার কলি মাহবুবের নেতৃত্বে জেলা কালেক্টরেট ভবন চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক আনার কলি মাহবুবের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এবিএম এহছানুল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম, জেলা খামারবাড়ির উপ-পরিচালক আশরাফ উদ্দিন, সাংবাদিক দেবাশীষ ভট্টাচার্য প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য কর্মকর্তা তাহলিমা জান্নাত লিনা। ওইসময় বক্তারা তথ্য অধিকার আইন আরও বাস্তবায়নের জন্য সর্বস্তরে তথ্য আইন সম্পর্কে অবহিত করতে সকলের প্রতি আহ্বান জানান।
সভায় অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তোফায়েল আহমেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নমিতা দে, প্রশাসনের অন্যান্য কর্মকর্তাসহ স্কাউটস ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়ীতে পলিথিনবিরোধী অভিযানে ৪৭ হাজার টাকা জরিমানা পরবর্তী সংবাদ নকলার লিটনের জাতীয় পরিচয়পত্রে পিতার নাম ‘আওয়ামী লীগ!’…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads