নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ীতে পলিথিনবিরোধী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫০ কেজি পলিথিন জব্দ ও ৪৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ওইসময় নিষিদ্ধ পলিথিন রাখার অপরাধে ৩০ দোকানীকে জরিমানা করা হয়।
২৮ সেপ্টেম্বর শনিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান ও সহকারী কমিশনার (ভূমি) লুবনা শারমিন ওই অভিযান পরিচালনা করেন। অভিযানকালে স্কাউট ও আনসার সদস্যরা সঙ্গে ছিলেন।
জানা যায়, বিভাগীয় কমিশনারের নির্দেশে ময়মনসিংহ বিভাগকে পলিথিনমুক্ত করতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে উপজেলার বিভিন্ন হাট-বাজারে পলিথিনবিরোধী এ অভিযান পরিচালনা করা হচ্ছে।























