ads

শুক্রবার , ২৭ সেপ্টেম্বর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ‘গৌরীপুর প্রিমিয়ার ফুটবল লীগ’র ফাইনাল খেলা অনুষ্ঠিত (ভিডিও)

খবর টি পড়েছেন : ২২৭
শেরপুরে ‘গৌরীপুর প্রিমিয়ার ফুটবল লীগ’র ফাইনাল খেলা অনুষ্ঠিত (ভিডিও)
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে ‘গৌরীপুর প্রিমিয়ার ফুটবল লীগ’র ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ২৭ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে শহরের গৌরীপুর এলাকার ঐতিহ্যবাহী মৈত্রীবাড়ী মাঠে আয়োজিত ওই ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান। এ উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শ্রীবরদী উপজেলা চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম।
ফাইনাল খেলার নির্ধারিত সময়ে উভয় দলই গোলশূন্য থাকায় রণাঙ্গন একাদশ মিলেনিয়াম একাদশকে ট্রাইব্রেকারে ৩-২ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন রণাঙ্গন একাদশের রোমান। আর ম্যান অব দি সিরিজ নির্বাচিত হন জীবন।
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার হিসেবে ট্রফি, মেডেল ও নগদ টাকা তুলে দেন জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান। ওইসময় অন্যান্যের মধ্যে স্থানীয় সমাজসেবক এমদাদুল হক মাস্টার, দেলোয়ার হোসেন মিন্টু, আলম মিয়া গুতুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন আমাদের আইন শেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক নাজমুল আলম। স্থানীয় রণাঙ্গন ক্লাব আয়োজিত ওই টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন নিজাম উদ্দিন, সজিব রানা, আরিফুল ইসলাম শ্রাবণ, রাকিব খান প্রমুখ। বিপুল সংখ্যক দর্শক খেলাটি উপভোগ করেন।

Shamol Bangla Ads

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে জমে উঠেছে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা (ভিডিও) পরবর্তী সংবাদ শ্রীবরদী সীমান্তে ইয়াবা ও মোটর সাইকেলসহ বিজিবির হাতে…

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads