শেরপুরে জমে উঠেছে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা (ভিডিও)

খবর টি পড়েছেন : ৩৫৮
শেরপুরে জমে উঠেছে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা (ভিডিও)
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে বেশ জমে উঠেছে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা। ২৭ সেপ্টেম্বর শুক্রবার ছুটির দিন হওয়ায় বৃক্ষপ্রেমীদের ভিড়ে মুখরিত হয়ে উঠেছে ডিসি উদ্যান চত্ত্বরে জেলা প্রশাসন, বন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত ফলদ এ বৃক্ষমেলা। মেলায় সকাল থেকে রাত অবধি চলছে গাছের চারা বিক্রি।
সরেজমিনে মেলা প্রাঙ্গনে গিয়ে দেখা যায়, দুপুর থেকেই দর্শনার্থী ও ক্রেতাদের সমাগমে বেশ সরগরম মেলা প্রাঙ্গণ। শিশু-কিশোরসহ সববয়সী মানুষের আনাগোনায় বেশ জমে উঠেছে বৃক্ষমেলা। ক্রেতারা স্টলে স্টলে গিয়ে তাদের পছন্দসই গাছ দেখছেন। তবে ক্রেতার চেয়ে মেলায় দর্শকই বেশি। মেলায় অভিভাবকদের সাথে বেড়াতে এসেছে শিশুরাও। মেলায় মেয়েকে নিয়ে গাছ কিনতে আসা আব্দুস সাত্তার জানান, মেলায় অনেকগুলো নার্সারির স্টল থাকায় সব ধরনের গাছই একসাথে পাওয়া যাচ্ছে। তাই বসতবাড়িতে লাগানোর জন্য বেছে বেছে পছন্দসই ফলজ, ঔষধি ও ফুলের গাছ কিনছেন তিনি।
এ মেলায় সরকারি-বেসরকারি মিলিয়ে স্টল বসেছে ৪১টি। এর মধ্যে বৃক্ষের স্টলের পাশাপাশি বেশ কয়েকটি খাবার ও ফলের স্টলও রয়েছে। স্টলগুলোতে ঔষধি, ফলদ, নানাজাতের ফুলসহ দেশি-বিদেশি গাছের সমাহার রয়েছে। এসবের মধ্যে রয়েছে বিভিন্ন জাতের আম, জাম, লিচু, আমলকী, কামরাঙা, হরিতকী, লটকন, নারিকেল, বড়ই, মালটা, লেবু, বেদানা, পেয়ারা, গোলাপ, জবা, রজনীগন্ধা, বেলি, চামেলিসহ অসংখ্য গাছের চারা। বিক্রেতারা বলছেন, ফুল-ফলের বাইরে চাহিদা রয়েছে শোভাবর্ধনকারী বৃক্ষেরও। বিক্রিও হচ্ছে বেশ ভালোই।
উল্লেখ্য, সোমবার সকালে ডিসি উদ্যানে ‘ফলদ বৃক্ষে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এ প্রতিপাদ্য নিয়ে উদ্বোধন করা হয় সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা। আগামী রবিবার সমাপণী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে শেষ হবে এ মেলা।

Shamol Bangla Ads

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে নানা আয়োজনে বিশ্ব পর্যটন দিবস পালিত পরবর্তী সংবাদ শেরপুরে ‘গৌরীপুর প্রিমিয়ার ফুটবল লীগ’র ফাইনাল খেলা অনুষ্ঠিত…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads