নকলা (শেরপুর) প্রতিনিধি ॥ সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। আগামী ৩ অক্টোবর মহাষষ্ঠীর মাধ্যমে দুর্গাপূজা শুরু হবে। ৫ দিনব্যাপী আনন্দ-উৎসব ৮ অক্টোবর প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে সমাপ্তি ঘটবে। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে শেরপুরের নকলা উপজেলার পূজা মন্ডপগুলোতে প্রতিমা তৈরির কাজে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত শিব, দুর্গা, লক্ষ্মী, গণেশ, কার্তিক, স্বরস্বতী, মহিষ, অসুরসহ নানা ধরনের প্রতিমা তৈরি করে যাচ্ছেন তারা। আর কয়েকদিন পরেই প্রতিমার গায়ে পড়বে রঙের আঁচড়।
নকলা উপজেলার কয়েকটি পূজামন্ডপ ঘুরে দেখা যায়, কাদা মাটি, বাঁশ, খড় ও সুতলি দিয়ে শৈল্পিক ছোঁয়ার তিলতিল করে গড়ে তোলা দেবী দুর্গার প্রতিমা তৈরিতে দিনরাত ব্যস্ত সময় পার করছেন কারিগররা। অন্যদিকে প্রতিমাগুলো দেখতে মন্ডপে প্রতিদিনই ভিড় জমাচ্ছেন বিভিন্ন ধর্মের ও শ্রেনী পেশার লোকজন। কিন্তু এখন দুর্গাপূজা উপলক্ষে কাজের চাপ বেশি তাই রাত দিন পরিশ্রম করে মনের মাধুরী মিশিয়ে দুর্গা প্রতিমা তৈরি করছি। আর কয়েকদিন পর প্রতিমা রঙ করা হবে। তবে কাঠ, সুতা, খড়, রং, কাপড় ও মুকুট দিয়ে এক সেট তৈরি করতে সময় লাগে ৮-১০ দিন।
প্রতিমা কারিগররা বলেন, বংশ পরম্পরায় এ পেশায় তারা জড়িত। বাপ দাদাদের কাছেই শেখেন কাদা মাটি আর খড় দিয়ে কীভাবে প্রতিমা তৈরির কাজ করতে হয়। বছরের সব সময় কাজ থাকে না তাই অধিকাংশ সময় বেকার থাকতে হয়।
এবার ২০টি মন্ডপে শারদীয় দুর্গাপূজা পালন করা হবে। পূজা উদযাপনের জন্য পূর্বেও নকলার সকল ধর্মের লোকজন, স্থানীয় সাংবাদিকগন, উপজেলা প্রশাসন ও পুলিশ বিভাগ আমাদের সহযোগীতা করেছেন এবারও করবেন বলে জানান পূজা উদযাপন পরিষদের সভাপতি দেবজিৎ পোদ্দার ঝুমুর।
নকলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন শাহ বলেন, প্রতিবারের ন্যায় এবারও আমরা শারদীয় দুর্গাপূজার মন্ডপগুলোতে বাড়তি নিরাপত্তার ব্যবন্থা করেছি। এ ছাড়াও র্যাব ও গোয়েন্দা সংস্থার লোকজনও সার্বক্ষণিক নিরাপত্তায় থাকবে যাতে পূর্বের ন্যায় এবারও কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে।
প্রতিমা কারিগররা বলেন, বংশ পরম্পরায় এ পেশায় তারা জড়িত। বাপ দাদাদের কাছেই শেখেন কাদা মাটি আর খড় দিয়ে কীভাবে প্রতিমা তৈরির কাজ করতে হয়। বছরের সব সময় কাজ থাকে না তাই অধিকাংশ সময় বেকার থাকতে হয়।

























