ads

বৃহস্পতিবার , ১৯ সেপ্টেম্বর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে প্রাথমিক শিক্ষকদের বিভিন্ন দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ২৩৮
শ্রীবরদীতে প্রাথমিক শিক্ষকদের বিভিন্ন দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ প্রাথমিক শিক্ষক সমিতি ঘোষিত সহকারি শিক্ষকদের ১১তম গ্রেডে এবং প্রধান শিক্ষকদের ১০তম গ্রেডে বেতন নির্ধারণের দাবিতে শেরপুরের শ্রীবরদীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। ১৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগেউপজেলা পরিষদ চত্ত্বরে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
পরে ওই কর্মসূচীর অংশ হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন শিক্ষকরা। ওই সময় মানববন্ধন থেকে শিক্ষকদের বিভিন্ন দাবি তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক আমানউল্লাহ হেলাল, শিক্ষক সাইফুল ইসলাম, কামরুন্নাহার ও নাজমুল হক সিদ্দিকী প্রমুখ। এতে উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ও সহকারি শিক্ষকরা অংশ গ্রহণ করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা পরবর্তী সংবাদ শেরপুরে মুদি ব্যবসা উন্নয়নে তথ্যভিত্তিক আলোচনা সভা

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads