ads

মঙ্গলবার , ১৭ সেপ্টেম্বর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

৮৫৫ কোটি টাকা ব্যয়ে প্রশস্তকরণ হচ্ছে শেরপুর-ময়মনসিংহ ভায়া ফুলপুর সড়ক

খবর টি পড়েছেন : ৭৪০
৮৫৫ কোটি টাকা ব্যয়ে প্রশস্তকরণ হচ্ছে শেরপুর-ময়মনসিংহ ভায়া ফুলপুর সড়ক
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:
একনেকে অনুমোদনে বিভাগ উন্নয়ন পরিষদের কৃতজ্ঞতা

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে শেরপুর-ময়মনসিংহ ভায়া ফুলপুর সড়ক উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। ১৭ সেপ্টেম্বর মঙ্গলবার রাজধানী ঢাকার শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ওই প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। ওই প্রকল্পের আওতায় ময়মনসিংহ (রঘুরামপুর)-ফুলপুর-নকলা-শেরপুর আঞ্চলিক মহাসড়কটি (আর-৩৭১) ফোরলেনের কাছাকাছি প্রায় ৩৬ ফুট প্রশস্ত করা হবে। প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে প্রায় ৮৫৫ কোটি ৪৮ লক্ষ টাকা। এর মধ্যে শেরপুর সড়ক বিভাগের আওতায় ৩০.৪০ কি.মি ও ময়মনসিংহ সড়ক বিভাগের আওতায় ৩৭.৮৬ কি.মি সড়কসহ মোট ৬৮.২৬ কি.মি সড়ক রয়েছে।
সভায় অন্যান্যের মধ্যে পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব নজরুল ইসলামসহ সংশ্লিষ্টরা অংশ নেন।
এদিকে একনেকের সভায় ময়মনসিংহ-শেরপুর আঞ্চলিক মহাসড়কটি প্রশস্তকরণ প্রকল্পটি অনুমোদন হওয়ায় ময়মনসিংহ বিভাগ উন্নয়ন পরিষদের সভাপতি এডভোকেট আনিসুর রহমান খান, সাধারণ সম্পাদক প্রকৌশলী নুরুল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক ও বিভাগীয় প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম আধার প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সেইসাথে তারা দ্রুততম সময়ে মানসম্পন্নভাবে প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে এ অঞ্চলের যাতায়াত সহজতর হওয়ার পাশাপাশি অর্থনৈতিক উন্নয়নে আঞ্চলিক মহাসড়কটি এক বিশাল ইতিবাচক প্রভাব বয়ে আনবে বলে আশা প্রকাশ করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ১৪৫ পরিবারের মাঝে ঢেউটিন ও… পরবর্তী সংবাদ শেরপুর কালেক্টরেট ইনোভেটিভ স্কুলে কম্পিউটার ও মাল্টিমিডিয়া সামগ্রী…

সর্বশেষ - উন্নয়ন-অগ্রগতি

Shamol Bangla Ads
Shamol Bangla Ads