ads

বুধবার , ১৮ সেপ্টেম্বর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুর কালেক্টরেট ইনোভেটিভ স্কুলে কম্পিউটার ও মাল্টিমিডিয়া সামগ্রী প্রদান

খবর টি পড়েছেন : ১৮৬
শেরপুর কালেক্টরেট ইনোভেটিভ স্কুলে কম্পিউটার ও মাল্টিমিডিয়া সামগ্রী প্রদান
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ মানসম্মত শিক্ষার অঙ্গীকার নিয়ে শেরপুর জেলা প্রশাসনের তত্ত্বাবধানে পরিচালিত শেরপুর কালেক্টরেট ইনোভেটিভ স্কুলের শিক্ষার্থীদের ডিজিটাল পদ্ধতিতে শিক্ষা প্রদান ও দেশ-বিদেশের বিভিন্ন তথ্য-প্রামাণ্যচিত্রের মাধ্যমে বাস্তবমুখী জ্ঞান প্রদান করার লক্ষ্যে কম্পিউটার ও মাল্টিমিডিয়া সামগ্রী প্রদান করা হয়েছে। ১৭ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক ও স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি আনার কলি মাহবুব স্কুলের প্রধান শিক্ষক আমজাদ হোসেনের হাতে ওইসব সামগ্রী তুলে দেন। ওইসব সামগ্রীর মধ্যে রয়েছে একটি পূর্ণাঙ্গ কম্পিউটার, ডিজিটাল সাউন্ড সিস্টেম ও মাল্টিমিডিয়া প্রজেক্টর। ওইসময় আধুনিক পদ্ধতিতে সিলেবাসের বাইরে আনন্দদানকারী শিক্ষার মাধ্যমে শেরপুর কালেক্টরেট স্কুলের ছাত্র-ছাত্রীরা তাদের চিন্তা চেতনায় উদ্ভাবন ও জ্ঞানের সংমিশ্রণে এ দেশের ভবিষ্যতের যোগ্য কা-ারী হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেন জেলা প্রশাসক।
সামগ্রী বিতরণকালে অন্যান্যের মধ্যে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এবিএম এহছানুল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তোফায়েল আহমেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নমিতা দে, ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদ, এনডিসি আরিফ ফয়সাল খান, নির্বাহী ম্যাজিস্ট্রেট অহনা জিন্নাত প্রমুখ উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ৮৫৫ কোটি টাকা ব্যয়ে প্রশস্তকরণ হচ্ছে শেরপুর-ময়মনসিংহ ভায়া… পরবর্তী সংবাদ শ্রীবরদীতে ফল উৎপাদনে দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads