লোভী কভু হয় না তৃপ্ত
এই দুনিয়ার মাঝে,
মৃত্যুবার্তা হাতে পেয়েও
লোভ করে তাই বাজে।

প্রয়োজনের বাইরে যদি
জাগে মনে আশা,
তবে সে তো লোভের ব্যাধি
দারুণ সর্বনাশা।
বয়স যত বাড়তে থাকে
লোভের গতি বাড়ে,
মানবতা বিবেক কেড়ে
পাপী করে ছাড়ে।

দুনিয়াতে লোভের ব্যাধি
সব সমস্যার হেতু,
লোভ হতে তাই মুক্ত থাকো
গড়ো মায়ার সেতু।


























