ads

শনিবার , ১৪ সেপ্টেম্বর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বেসরকারি মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সমিতির নির্বাচনে সভাপতি মুহসীন, সম্পাদক রফিকুল

খবর টি পড়েছেন : ২৭৮
শেরপুরে বেসরকারি মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সমিতির নির্বাচনে সভাপতি মুহসীন, সম্পাদক রফিকুল
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুর সদর উপজেলার বেসরকারি মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন-২০১৯ সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। ১৪ সেপ্টেম্বর শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শহরের ঐতিহ্যবাহী জি.কে পাইলট উচ্চ বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে ওই নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ২৭৫ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন উত্তরা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহসীন আলী আকন্দ ও ৪৩৩ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন গণই শহীদ মোতালেব উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ রফিকুল ইসলাম।
জানা যায়, ১৭ সদস্যবিশিষ্ট সদর উপজেলার বেসরকারি মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সমিতি ওই নির্বাচনের ১০ পদে কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বাকি ৭ পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচিত কর্মকর্তারা হচ্ছেন সহ-সভাপতি পদে জাকির হোসেন (৫৫২ ভোট), কোষাধ্যক্ষ পদে মোহাম্মদ নজরুল ইসলাম (৫১৩ ভোট), সাংগঠনিক সম্পাদক পদে তোতা মিয়া (৬১৪ ভোট), আইন ও তথ্য-প্রযুক্তি বিষয়ক সম্পাদক উজ্জল মিয়া (৬৪০ ভোট) ও কার্যকরী সদস্য আব্দুল লতিফ (৪৯৬ ভোট)।
এ নির্বাচনে মোট ভোটার ছিলেন ৮৫৫ জন শিক্ষক-কর্মচারী। এর মধ্যে ৮৩৭ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন ইমামবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাজাহান আলী এবং রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন ধাতুয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা। আর প্রিজাইডিং অফিসার ছিলেন সদর একাডেমিক সুপারভাইজার সালেহ উদ্দিন। নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ছিলেন জিকে পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুরুল ইসলাম।
সদ্য নির্বাচিত সভাপতি মুহসীন আলী আকন্দ তার প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন, আমার আজকের বিজয় শান্তিপ্রিয় শিক্ষকদের বিজয়। আমি সবাইকে সাথে নিয়ে আমার ইশতেহার অনুযায়ী শেরপুরের শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানের মঙ্গলে কাজ করে যেতে চাই।

Shamol Bangla Ads

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় বাল্যবিয়ে দেওয়ার অপরাধে কনের পিতা কারাগারে পরবর্তী সংবাদ শেরপুর সদর হাসপাতালের অবসরপ্রাপ্ত ফার্মাসিস্ট আবুল হোসেন মোল্লার…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads