ads

বুধবার , ১১ সেপ্টেম্বর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় নিখোঁজের দু’দিন পর পুকুর থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

খবর টি পড়েছেন : ১৯৪
নকলায় নিখোঁজের দু’দিন পর পুকুর থেকে বৃদ্ধের লাশ উদ্ধার
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

নকলা (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নকলায় নিখোঁজের দু’দিন পর একটি পুকুর থেকে ওসমান মুন্সী (৭৫) নামে মানসিক ভারসাম্যহীন এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। ১১ সেপ্টেম্বর বুধবার সকালে উপজেলার চন্দ্রকোনা কলেজ সংলগ্ন এক পরিত্যক্ত পুকুর থেকে ওই লাশ উদ্ধার করা হয়। নিহত ওসমান মুন্সি উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের বন্দটেকী গ্রামের বাসিন্দা।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, ওসমান মুন্সী কয়েক মাস ধরে মানসিক ভারসাম্য হারিয়ে এদিক-সেদিক ঘুরাফেরা করত। সোমবার সন্ধ্যা থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে বুধবার সকালে স্থানীয় লোকজন ওই পুকুরে একটি লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে চন্দ্রকোনা পুলিশ তদন্ত কেন্দ্রে নিয়ে যায়। সুরতহাল শেষে লাশটি ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপারে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন শাহ্ বলেন, ওই ঘটনায় নকলা থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে। তবে পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ করা হয়নি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে ইয়াবাসহ ৪ যুবক গ্রেফতার পরবর্তী সংবাদ শেরপুরে জেলা পরিষদের উদ্যোগে বিনামূল্যে স্প্রে ও সেলাই…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads