স্টাফ রিপোর্টার ॥ শেরপুরের শ্রীবরদীতে জেলা পরিষদের উদ্যোগে বিনামূল্যে কৃষকদের মাঝে কীটনাশক স্প্রে মেশিন ও মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। ১১ সেপ্টেম্বর বুধবার উপজেলার ৪টি ইউনিয়নের সুবিধাভোগীদের মাঝে ওইসব বিতরণ করেন প্রধান অতিথি জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) সাইয়েদ এজেড মোরশেদ আলী। বিতরণ অনুষ্ঠানে জেলা পরিষদ সদস্য আব্দুল খালেক, আব্দুল্লাহেল আল আমিন, আবু জাফর, সহকারী প্রকৌশলী আব্দুল মান্নানসহ অন্যান্য সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।
এদিন ৩০ জন মহিলার মাঝে ৩০টি সেলাই মেশিন এবং খরিয়াকাজির ইউনিয়নের ১০২ জন ও শ্রীবরদী পৌরসভার ১০২ জন কৃষকের মাঝে বিনামূল্যে কীটনাশক স্প্রে মেশিন তুলে দেওয়া হয়।























