ঝিনাইগাতীতে ইয়াবাসহ ৪ যুবক গ্রেফতার

খবর টি পড়েছেন : ২১৩
ঝিনাইগাতীতে ইয়াবাসহ ৪ যুবক গ্রেফতার
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের ঝিনাইগাতীতে পৃথক অভিযান চালিয়ে জেলা ডিবি পুলিশ ইয়াবা ট্যাবলেটসহ ৪ যুবককে গ্রেফতার করেছে। ১০ সেপ্টের্ম্ব মঙ্গলবার রাতে উপজেলার সীমান্তঘেঁষা তাওয়াকুচা ও গজনী জামতলী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। ওইসময় তাদের কাছ থেকে ২২টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে উপজেলার থানা রোডের আব্দুল হামিদের ছেলে রাকিবুল হাসান শিমুল (২৮), তাওয়াকুচা গ্রামের আব্দুস সালামের ছেলে ফুয়াদ হাসান ওরফে জিয়াউল (২০), ডাকাবর গ্রামের লিয়াকত আলীর ছেলে উজ্জল (৩২) ও নওকুচি গ্রামের নিরঞ্জন হাজং এর ছেলে দায় মোহন হাজং (২৫)। গ্রেফতারকৃত রাকিবুল হাসান শিমুল জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির এসআই নজরুল ইসলামের নেতৃত্বে পুলিশ সদস্যরা মঙ্গলবার রাত ১০টার দিকে ঝিনাইগাতী উপজেলার তাওয়াকুচা গ্রামে অভিযান চালিয়ে ফুয়াদ হাসান জিয়াউলকে গ্রেফতার ও তার কাছ থেকে ১৫টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। পরে ওই আভিযানিক দলটি ঝিনাইগাতী-গজনী সড়কের জামতলী এলাকায় তল্লাশী চৌকি বসিয়ে পথচারীদের তল্লাশীকালে রাকিবুল হাসান শিমুলকে গ্রেফতার ও তার কাছ থেকে ৭টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। ওই সময় পুলিশ রাকিবুলের ২ সহযোগী উজ্জল ও দায় মোহন হাজংকে গ্রেফতার করে।
এ ব্যাপারে ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোখলেছুর রহমান বলেন, গ্রেফতার ৪ যুবক মাদকসেবী ও ব্যবসার সঙ্গে জড়িত রয়েছেন। তাদের বিরুদ্ধে ডিবির এসআই নজরুল ইসলাম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ঝিনাইগাতী থানায় দু’টি পৃথক মামলা করেছেন। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতী ও শ্রীবরদীতে বিদ্যুৎস্পৃষ্টে ২ নারীর মৃত্যু পরবর্তী সংবাদ নকলায় নিখোঁজের দু’দিন পর পুকুর থেকে বৃদ্ধের লাশ…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads