শুনছো সমাজ বলছি তোমায়,
শহরের শেষ মোড়ে থাকা কারাগারের
কনডেম সেল থেকে।
মিথ্যে দোষে চার দেওয়ালে আটক আমি
শুধু তোমার জন্যে
আবার বলছি চির চেনা এই
কারাগারের পালঙ্ক থেকে
আবছা আলোয় মিশে থাকা কষ্টে
শাস্তির দড়ি ঝুলছে।
মনে পড়ছে আজ পরিবারের কথা
ফাঁসির চৌকাঠে এসে
তীক্ষ্ণ করে আটকে রেখেছি নিজের কান্নাটাকে
পরিবারও ভুলেছে আমায়
এই সমাজেই বাঁচার জন্যে।
শেষ কথাতে লিখছি অর্ধাঙ্গিনীর কথা
তুমিও ভুলে যেও আমায়
কারণ তুমিও সমাজে বাঁধা।
ধন্যবাদ, জেলার সাহেব
রাখতে শেষ ইচ্ছা, সেই কাগজ কলম মহান
লিখেছে অপ্রকাশ্য এ কথা।
একটু পরই নাটক শুরু ফাঁসির মঞ্চে
আমার কথাগুলো লিখে যাচ্ছি এই
শেষ কাগজে….।


























