স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে জেলা সেক্টর কমান্ডারস ফোরামের সভাপতি, চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি, ‘সাপ্তাহিক শ্যামলী শেরপুর’র নির্বাহী সম্পাদক, বিশিষ্ট সংগঠক আমজাদ হোসেনের মৃত্যুতে বিভিন্ন মহলের তরফ থেকে আরও শোক প্রকাশ করা হয়েছে। তার মৃত্যুতে রবিবার আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী গভীর শোক প্রকাশ করেছেন। এক শোকবার্তায় তিনি বলেন, আমজাদ হোসেন মহান মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে একজন দৃঢ়চেতা ও সাহসী পুরুষ ছিলেন। পরিচ্ছন্নতা তার জীবনের ছিল অন্যতম বৈশিষ্ট্য। তার মৃত্যুতে শেরপুরবাসী একজন সাহসী, সৎ ও দক্ষ সংগঠককে হারিয়েছে। সেক্টরস কমান্ডারস ফোরামের কেন্দ্রীয় সভাপতি মেজর জেনারেল মোঃ শফিউল্লাহ ও সাধারণ সম্পাদক হারুন হাবীবও পৃথক শোকবার্তায় তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন।
এছাড়া শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সংসদ সদস্য প্রকৌশলী একেএম ফজলুল হক চাঁন, সাবেক সংসদ সদস্য এডভোকেট ফাতেমাতুজ্জহুরা শ্যামলী, ঝিনাইগাতী উপজেলা চেয়ারম্যান এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম, নালিতাবাড়ী উপজেলা চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু, নকলা উপজেলা চেয়ারম্যান শাহ মোঃ বোরহান, শ্রীবরদী উপজেলা চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম, নালিতাবাড়ী পৌরসভার মেয়র আবু বক্কর সিদ্দিক বাক্কার ও শ্রীবরদী পৌরসভার মেয়র আবু সাইদ পৃথক পৃথকভাবে শোক প্রকাশ করেছেন।
এদিকে রাজনৈতিক নেতাদের মধ্যে জেলা বিএনপির সভাপতি মাহমুদুল হক রুবেল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল চৌধুরী, জেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব মোঃ ইলিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম ঠান্ডা, জেলা জাসদের সভাপতি মনিরুল ইসলাম লিটন, সাধারণ সম্পাদক বিপ্লব দে লব, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমির আলী সরকার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, শহর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আবুল কাশেম জিপি ও সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত শোক প্রকাশ করেছেন।
পেশাজীবী ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে শোক প্রকাশ করেছেন জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট একেএম মোছাদ্দেক ফেরদৌসী, সাবেক সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক এডভোকেট তারিকুল ইসলাম ভাসানী, জেলা মহিলা পরিষদের সভানেত্রী জয়শ্রী দাস লক্ষ্মী, জেলা মানবাধিকার কমিশনের সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া, জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শামছুন্নাহার কামাল, জেলা রোটারি ক্লাবের সভাপতি আলহাজ্ব ডাঃ মোঃ সুরুজ্জামান, সাধারণ সম্পাদক প্রভাষক মলয় চাকী, জেলা রেড ক্রিসেন্টের সাধারণ সম্পাদক আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, বিপ্লবী রবি নিয়োগী সভাকক্ষ পরিচালনা পর্ষদের সভাপতি সুশীল মালাকার, সাধারণ সম্পাদক হাকিম বাবুল, জেলা উদীচী সভাপতি অধ্যাপক তপন সারওয়ার, জেলা রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদের সভানেত্রী সঞ্চিতা হোড় দীপু প্রমুখ।
উল্লেখ্য, ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে ৩১ আগস্ট শনিবার দুপুরে বিশিষ্ট সংগঠক আমজাদ হোসেন মৃত্যুবরণ করেন। তিনি রাজনীতির পাশপাশি ব্যবসা এবং সমাজসেবামূলক কর্মকান্ডে নেতৃত্ব দিয়েছেন। ১ সেপ্টেম্বর রবিবার সকাল ১০টায় শেরপুর পৌর ঈদগাহ মাঠে নামাজে জানাযা শেষে চাপাতলি পৌর কবরস্থানে তার লাশ দাফন করা হয়।
























