স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর্থিক অনুদানের এক লক্ষ টাকার চেক পেয়েছেন আওয়ামী লীগের এক অসুস্থ নেতা। ১ সেপ্টেম্বর রবিবার রাতে শহরের চকবাজারস্থ দলীয় কার্যালয়ে খলিলুর রহমান নামে ওই অসুস্থ নেতার হাতে চেক তুলে দেন জেলা আওয়ামী লীগের সভাপতি, হুইপ আতিউর রহমান আতিক এমপি। ওইসময় হুইপ আতিক দলের অসুস্থ নেতা খলিলুর রহমানের চিকিৎসাসহ নানা সহায়তার আশ্বাস দেন।
চেক বিতরণকালে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বশিরুল ইসলাম শেলু, সাংস্কৃতিক সম্পাদক আনিসুর রহমান, সদর উপজেলা আওয়ামী লীগে সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত ও লছমনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাখাওয়াত হোসেন খোকাসহ স্থানীয় দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, খলিলুর রহমান সদর উপজেলার লছমনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। তিনি দীর্ঘদিন যাবত কিডনিসহ নানা জটিলরোগে ভুগছেন। এছাড়া বর্তমানে তিনি আর্থিক অনটনে ভুগছেন।
























