ads

রবিবার , ১ সেপ্টেম্বর ২০১৯ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পলিথিনমুক্ত ময়মনসিংহ বিভাগ ঘোষণা উপলক্ষে নকলায় র‌্যালি

শ্যামলবাংলা ডেস্ক
সেপ্টেম্বর ১, ২০১৯ ৭:১০ অপরাহ্ণ

নকলা (শেরপুর) প্রতিনিধি ॥ নিষিদ্ধ পলিথিনমুক্ত ময়মনসিংহ বিভাগ ঘোষণা উপলক্ষে শেরপুরের নকলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। ১ সেপ্টেম্বর রবিবার সকালে উপজেলা প্রশাসন চত্ত্বর থেকে ওই র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমানের নেতৃত্বে র‌্যালিতে উপজেলা চেয়ারম্যান শাহ মোঃ বোরহান উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার ও ফরিদা ইয়াসমিন, কৃষি কর্মকর্তা পরেশ চন্দ্র দাস, জেলা পরিষদ সদস্য ছামিউল হক মুক্তা ও ছানোয়ার হোসেন, প্রধান শিক্ষক ওমর ফারুকসহ জনপ্রতিনিধি, শিক্ষক, সরকারী কর্মকর্তা ও বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
পরে একইদিন দুপুরে উপজেলার ধনাকুশা বাজারে অভিযান চালিয়ে ৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করে ভ্রাম্যমান আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যজিস্ট্রেট জাহিদুর রহমানের নেতৃত্বে পরিচালিত ওই অভিযানে রফিকুল ইসলাম নামের এক ব্যবসায়ীকে ২০০ টাকা জরিমানা করা হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!