মইনুল হোসেন প্লাবন : ‘পরিচ্ছন্ন বাংলাদেশের স্বপ্ন’ এ শ্লোগানকে ধারন করে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের উদ্যোগে শেরপুরে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পরিচালনা করা হয়েছে। ৩১ আগস্ট শনিবার বিকেলে শহরের রাজাবাড়ি ও বাগরাকসা এলাকার ওই অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি হিসেব শেরপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আতিউর রহমান মিতুল। পরে তিনি বিডিক্লিন সদস্যসহ অন্যান্যদের বিডি ক্লিনের শপথবাক্য পাঠ করান। আতিউর রহমান মিতুল বিডি ক্লিন শেরপুরের ওই পরিচ্ছন্নতা অভিযানের প্রসংশা করে বিডি ক্লিন শেরপুর টিমের পাশে থাকার আশ্বাস ব্যক্ত করেন।
বিডিক্লিন শেরপুরের সমন্বয়ক আল আমিন রাজুর সভাপতিত্বে ওইসময় অন্যান্যের মধ্যে স্থানীয় সমাজসেবক আলহাজ্ব সুজা মিয়া, যুবলীগ কর্মী মাহমুদুল হক বাবু, রক্ত সৈনিক ও ছাত্রলীগ কর্মী দ্বীন ইসলাম দ্বীপন, আশরাফুল বিডি ক্লিন শেরপুর জেলা এর সহ-সমন্বয়ক ও রক্তসৈনির বাংলাদেশ এর সহ সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান শামীম মাইসাহেবা ইউনিটের ইউনিট প্রধান জাকির হোসেন, রতন জেমস, তানভীর মাহতাব, মাহির আসিফ, ইমন, শহীদ দারোগ আলী ইউনিট প্রধান আনিসুর রহমান ও রাকিবুল হাসান রানা, পুলিশ লাইন ইউনিট প্রধান আশরাফুল আলম, দশকাহনিয়া ইউনিটের প্রধান আমির হামজা, শের আলী গাজী ইউনিট প্রধান লিমন মিয়া ও সজিব আহমেদ, সাইদ, শাকিলসহ অন্যান্য ইউনিটের সদস্যরা উপস্থিত ছিলেন।
পরে অতিথিসহ সংগঠনটির অর্ধশতাধিক নারী-পুরুষ সদস্য হাতে ঝাড়ু নিয়ে ও মুখে মাস্ক পড়ে রাজাবাড়ি ও বাগরাকসা এলাকার বিভিন্ন স্থান মশক নিধন করেন ও বিভিন ময়লা-আবর্জনা পরিস্কার করে নির্দিষ্ট ডাস্টবিনে ফেলেন। সেইসাথে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের নিজেদের আশেপাশে পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে সচেতন হওয়ার পরামর্শ দেন।
আয়োজক সংগঠনের সমন্বয়ক আল আমিন রাজু বলেন, জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে তাদের ওই কার্যক্রম অব্যাহত থাকবে এবং পর্যায়ক্রমে তা পুরো শহরে সম্প্রসারণ করা হবে। এবং সবাইকে বিডি ক্লিন শেরপুর এর সদস্য ও শুভাকাঙ্ক্ষী হয়ে পাশে থাকতে অনুরোধ জানান।
























