ads

শনিবার , ৩১ আগস্ট ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ক্রিকেট টূর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ১৩৪
শেরপুরে ক্রিকেট টূর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

মইনুল হোসেন প্লাবন : শেরপুর শহরের দক্ষিণ নৌহাটা যুব সংঘের উদ্যোগে টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ৩০ আগষ্ট শুক্রবার বিকেলে দক্ষিণ নৌহাটাস্থ নতুন গরুহাটি মাঠে ওই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় সোনালী অতীত স্পোর্টিং ক্লাব ৪৫ রানে আমরাই সেরা স্পোর্টিং ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। প্রথমে ব্যাট করতে নেমে সোনালী অতীত স্পোর্টিং ক্লাব নির্ধারিত ১০ ওভারে ১১৫ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে তোলে। জবাবে আমরাই সেরা স্পোর্টিং ক্লাব ব্যাট করতে নেমে ৯ ওভার ৪ বলে ৭০ রানে অলআউট হয়ে যায়। ফলে ৪৫ রানের বিশাল ব্যবধানে জয় পায় সোনালী অতীত একাদশ। ৩ ওভার বল করে ১৫ রানে ৪ উইকেটের পাশাপাশি ব্যাট হাতে ১০ বলে ১৬ রান করে ম্যাচ সেরার পুরষ্কার জিতেন বিজয়ী দলের অলরাউন্ডার জুবায়ের হোসেন। বিজয়ী দলের পক্ষে সর্বোচ্চ ৩০ রান সংগ্রহ করে গুরত্বপূর্ণ ভূমিকা রাখেন ব্যাটসম্যান রিফাত।
আলহাজ্ব রেজাউল করিম মিন্টুর সভাপতিত্বে ওই খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরষ্কার বিতরণ করেন ইতালীর নেপলীস্থ বাংলাদেশ এসোসিয়েশনের সভাপতি, বিশিষ্ট সমাজ সেবক ও ক্রীড়ানুরাগী জয়নাল আবেদীন হাজারী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব মোঃ আব্দুর হাই এবং প্রিয় অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর জেলা যুবলীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আব্দুল আলিম।
৯ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মনোয়ার হোসেনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বায়তুছ ছালাম জামে মসজিদের সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, শেরপুর জেলা ম্যাক্সি রাইডার শ্রমিক ইউনিয়নের সভাপতি মনিরুজ্জামান ময়না লিচু, সমাজ সেবক এরশাদ আলী, শহর স্বেচ্ছাসেবক লীগ নেতা হানিফ উদ্দিন, দক্ষিণ নৌহাটা যুব সংঘ’র সভাপতি আক্তারুজ্জামান, যুবলীগ নেতা বাচ্চু শেখ, শহিদুল ইসলাম মুন্সি, ডা. আল ইমরান রাজিব প্রমূখ।
খেলাটি পরিচালনা করেন সোহানুর রহমান সোহাগ ও নাজিদুল হাসান রুমান।

Shamol Bangla Ads

প্রধান অতিথি জয়নাল আবেদীন হাজারী বলেন- শরীর মন ভাল রাখতে খেলাধুলার বিকল্প নেই। তাই পড়াশুনার পাশাপাশি খেলাধুলা করতে হবে। সবাইকে সাথে নিয়ে আগামী দিনেও এ ধরণের আয়োজন করতে চাই। পরিশেষে তিনি সবার সুন্দর ভবিষ্যৎ কামনা করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে কবি নজরুল স্মরণে সাহিত্য আড্ডা অনুষ্ঠিত পরবর্তী সংবাদ শেরপুরে অভিনব কায়দায় ইজিবাইক ছিনতাই ॥ অজ্ঞান অবস্থায়…

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads