ads

শনিবার , ৩১ আগস্ট ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে কবি নজরুল স্মরণে সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ১৫৪
শেরপুরে কবি নজরুল স্মরণে সাহিত্য আড্ডা অনুষ্ঠিত
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে জাতীয় কবি নজরুল ইসলামের ৪৩ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে। ৩০ আগস্ট শুক্রবার রাতে শহরের খরমপুরস্থ শেরপুর মিডিয়া সেন্টারে ‘গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদ’ এর আয়োজনে ওই সাহিত্য আড্ডা ও কবি নজরুলকে নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গাঙচিল আহ্বায়ক কবি ও সাংবাদিক রফিক মজিদের সভাপতিত্বে এ আড্ডা ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সাংবাদিক, লেখক ও শিক্ষাবিদ বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মুহাম্মদ আখতারুজ্জামান।
গাঙচিল এর সদস্য সচিব কবি মো. জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় কবি নজরুলের জীবনী নিয়ে আলোচনা, স্বরচিত কবিতা পাঠ এবং উপস্থিত লেখকদের মধ্যে প্রকাশিত ৩ জন কবি’র বই বিতরণ ও একটি ভাজপত্রের মোড়ক উন্মোচন করা হয়।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, প্রায় দেড়শত বছরের পুরোনো ঐতিহ্যবাহী সাহিত্য-সংস্কৃতি সম্বৃদ্ধ শেরপুরে একসময় সাহিত্য-সাস্কৃতির জৌলুস থাকলেও সম্প্রতি তা ঝিমিয়ে পড়েছে। তবে গাঙচিলের মাধ্যমে আবারও সেই সাহিত্য-সংস্কৃতি জেগে উঠবে এ প্রত্যাশা করি। এছাড়া তিনি উপস্থিত কবিদের প্রতি সাহিত্য চর্চার পাশাপাশি শেরপুরের সাহিত্য-সংস্কৃতি ও কৃষ্টি নিয়ে কাজ করারও আহ্বান জানান ।
ওইসময় সাংবাদিক, কবি-সাহিত্যিকদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র কবি নুরুল ইসলাম মনি, ছাড়াকার আশরাফি আলী চারু, চারুধনি ছড়া পরিষদের সাভাপতি কবি আইয়ুব আলী বিদ্যু, সাধারণ সম্পাদক কবি মোস্তাফিজুল হক, উপদেষ্টা কবি আরিফ হাসান, কবি রাবিউল ইসলাম, গবেষক ও কবি আনিসুর রহমান আকন্দ, কবি মহিউদ্দিন বিন জুবাইদ, কবি নূরুল ইসলাম নাযীফ, কবি রুবেল খান, কবি রুমেল খান, কবি মো. মকবুল হোসেন, কবি খলিলুর রহমান মজা, কবি রবিউল আলম টুকু, কবি মো. নাসিম, কবি ওমর ফারুক, কবি শাকিল আহম্মদ সৌরভ, সাংবাদিক কাজি মাসুম প্রমূখ।
আলোচনা ও আবৃত্তি শেষে উপস্থিত কবিদের মধ্যে কবি আশরাফ আলী চারু’র ‘নির্বাক জননী’ এবং শিশুতোষ ছড়া ‘টানটুনির পাটশালা’ নামে দু’টি বই প্রধান অতিথিকে উপহার এবং গাঙচিল লাইব্রেরির সংগ্রহশালার জন্য বিতরণ এবং তরুন কবি শাকিল আহমেদ সৌরভের কাব্যগ্রন্থ ‘মিশ্রিত বাস্তব’ প্রধান অতিথিকে উপহার প্রদান করেন। এছাড়া কবি নরুল ইসলাম নাযীফ সম্পাদিত ভাঁজপত্র ‘আলোর মিনার’ এর মোড়ক উন্মোচন করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বঙ্গবন্ধুর অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়নে সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূলের বিকল্প নেই… পরবর্তী সংবাদ শেরপুরে ক্রিকেট টূর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads