ads

বৃহস্পতিবার , ২৯ আগস্ট ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুর জেলা বিএনপি’র নয়া কমিটির পরিচিতি সভা ॥ ভারপ্রাপ্ত সম্পাদক আওয়াল চৌধুরী

খবর টি পড়েছেন : ৫৩৮
শেরপুর জেলা বিএনপি’র নয়া কমিটির পরিচিতি সভা ॥ ভারপ্রাপ্ত সম্পাদক আওয়াল চৌধুরী
পড়ার সময়: ৬ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ সম্মেলনের প্রায় আড়াই বছর পরে গঠিত হওয়া শেরপুর জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। তবে একাধিক মামলায় কারাগারে থাকায় সেই সভায় উপস্থিত হওয়া সম্ভব হয়নি জেলা বিএনপির সাধারণ সম্পাদক, শিল্পপতি হযরত আলীর। ২৯ আগস্ট বৃহস্পতিবার বিকেলে শহরের রঘুনাথবাজার এলাকায় বিপ্লব-লোপা মেমোরিয়াল গার্লস স্কুল চত্ত্বরে আয়োজিত ওই পরিচিতি সভায় কেন্দ্রীয় বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স প্রধান অতিথি, ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে এমরান সালেহ প্রিন্স বলেন, বর্তমান আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার দেশের মানুষের ভোট এবং ভাতের অধিকার কেড়ে নিয়েছে। তারা স্বৈরাচারী কায়দায় দেশ শাসন করছে। দেশে কোনো আইনের শাসন নেই। উন্নয়নের নামে আওয়ামী লীগ সরকার লুটপাটের রাজত্ব কায়েম করেছে। মিথ্যা মামলায় তারা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগারে নিক্ষেপ করেছে। বিএনপি নেতা-কর্মীদের নামে একের পর এক মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার-হয়রানি, জেল-জুলুম-নির্যাতন করছে। দেশের মানুষ এ সরকারের হাতে জিম্মি হয়ে পড়েছে। গণতন্ত্র আজ হুমকির সম্মুখীন। আন্দোলন-সংগ্রামের মাধ্যমে এ সরকারের পতন ঘটিয়ে দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্ত করে দেশে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠিত করতে হবে। এজন্য তিনি নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি মাহমুদুল হক রুবেলের সভাপতিত্বে পরিচিতি সভার শুরুতে ১৫২ সদস্য বিশিষ্ট কমিটির নেতৃবৃন্দকে রজনীগন্ধ্যা ফুল দিয়ে বরণ করে নেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল চৌধুরীর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক প্রভাষক মামুনুর রশিদ পলাশ ও আবু রায়হান রুপন প্রমুখ। পরে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে নির্বাহী কমিটির এক সভায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী কারাগারে থাকায় আব্দুল আওয়াল চৌধুরীকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব অর্পণ করা হয়। সেইসাথে আগামী ১ সেপ্টেম্বর বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী পালনের কর্মসূচি গ্রহণসহ তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কর্মকা- জোরদার করতে করণীয় বিষয়ে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়।
উল্লেখ্য, ২০১৬ সালের ২৬ ডিসেম্বর ত্রি-বার্ষিক সম্মেলনে গোপন ব্যালটের মাধ্যমে জেলা বিএনপির সভাপতি পদে মাহমুদুল হক রুবেল ও সাধারণ সম্পাদক হযরত আলীর নাম ঘোষণা করা হলেও পূর্ণাঙ্গ কমিটি আর হয়নি। প্রায় আড়াই বছর পর গত ৬ আগস্ট ১৫২ সদস্য বিশিষ্ট জেলা বিএনপি’র পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। আগামী দিনের আন্দোলন-সংগ্রামের বিষয়টি মাথায় রেখে বর্তমান কমিটিতে তরুণ নেতাদেরকে প্রাধান্য দিয়ে কমিটি গঠন করা হয়েছে। ছাত্রদল, যুবদল, শ্রমিক দলসহ সহযোগী সংগঠনগুলোর নেতারা প্রমোশন পেয়ে সরাসরি জেলা বিএনপি’র মূল দলে সুযোগ পেয়েছেন।
পূর্ণাঙ্গ কমিটি :

Shamol Bangla Ads

সভাপতি মাহমুদুল হক রুবেল, সহ-সভাপতি এডভোকেট আব্দুল মজিদ বাদল, এডভোকেট মোঃ সিরাজুল ইসলাম, সাইফুল ইসলাম স্বপন, ফজলুল হক লাভলু, হাতেম আলী চেয়ারম্যান, এডভোকেট তৌহিদুর রহমান তৌহিদ, এডভোকেট জাহিদুল হক আধার, এডভোকেট মোখলেসুর রহমান জীবন, এডভোকেট ছামিউল ইসলাম আতাহার, এসএম শহীদুল ইসলাম, এডভোকেট খন্দকার মাহবুবুল আলম রকীব, এডভোকেট শাহীন হাসান খান, এডভোকেট আব্দুর রউফ মিয়া, নুরুল আমিন, আব্দুর রহিম দুলাল, ফজলুল কাদের লুটু, আমিনুল ইসলাম আঙ্গুর, আব্দুস সালাম ও শওকত হোসেন, সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ হযরত আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল চৌধুরী, ফজলুর রহমান তারা, এডভোকেট আব্দুল মান্নান, এডভোকেট এমকে মুরাদুজ্জামান, একেএম মোখলেছুর রহমান রিপন, শফিকুল ইসলাম মাসুদ, নুরে আলম চেয়ারম্যান, উজ্জল সরকার, আব্দুল লতিফ, ফরহাদ আলী, ইসরাত জাহান পান্না, মেজবাহুল হক বাবু, আসাদুজ্জামান মিস্টার ও আমিনুল ইসলাম শিপন, কোষাধ্যক্ষ আলহাজ্ব এমদাদুল হক মাস্টার, সাংগঠনিক সম্পাদক প্রভাষক এবিএম মামুনুর রশিদ পলাশ, আক্রামুজ্জামান রাহাত ও আবু রায়হান রূপন, দফতর সম্পাদক সেলিম শাহী, প্রচার সম্পাদক সাইফুল ইসলাম মানিক, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আবু সালেহ, প্রকাশনা বিষয়ক সম্পাদক মোশারফ হোসেন, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আবু হেনা খন্দকার মোঃ মমতাজুল করিম, মহিলা বিষয়ক সম্পাদক এডভোকেট আশরাফুন্নাহার রুবী, যুব বিষয়ক সম্পাদক রমজান আলী, ছাত্র বিষয়ক সম্পাদক কামাল হোসেন, শ্রম বিষয়ক সম্পাদক সুলতান আহমেদ ময়না, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক রেজাউল করিম রুমী, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন মিন্টু, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আশিকুর রহমান রয়েল, প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক এসএম বদরুদ্দোজা সোহেল, মানবাধিকার বিষয়ক সম্পাদক এডভোকেট জহিরুল ইসলাম মুকুল, ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব মাওলানা হাফিজুর রহমান খোকন, তাতী বিষয়ক সম্পাদক সাইদুর তালুকদার, শিক্ষা বিষয়ক সম্পাদক সৈয়দ মিজানুর রহমান সোহেল, গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনোয়ারুল ইসলাম সম্রাট, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক রুহুল আমিন কমিশনার, ক্ষুদ্র ঋণ ও সমবায় বিষয়ক সম্পাদক সোলায়মান সোলে, ক্রীড়া বিষয়ক সম্পাদক এনামুল হক বিপু, পরিবেশ বিষয়ক সম্পাদক হাসানুর রেজা জিয়া, শিশু বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম তুহিন, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান কমিশনার, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আরিফুল কবির আপেল, সংস্কৃতি বিষয়ক সম্পাদক রুকনুজ্জামান তারেক, কৃষি বিষয়ক সম্পাদক খোরশেদ আলম মোকাদ্দেস, মৎস্যজীবী বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম মিঠু, সহ-কোষাধ্যক্ষ মতিউর রহমান মতিন, সহ-সাংগঠনিক সম্পাদক মাহফুজুল হক মোল্লা, কামরুল হাসান ও সফিকুল ইসলাম, সহ-দফতর সম্পাদক এডভোকেট রাশেদুর রহমান রাসেল, জায়েদুর রশিদ শ্যামল ও ছানোয়ার হোসেন ছানু, সহ-প্রকাশনা বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম লিটন, সহ-আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মুন্সী মোহাম্মদ মোহসীন, এডভোকেট আশরাফুল আলম লিচু ও এডভোকেট মজিবর রহমান দুলাল, সহ-মহিলা বিষয়ক সম্পাদক রায়হানা আক্তার লিপি, সহ-যুব বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম রাসেল, সহ-ছাত্র বিষয়ক সম্পাদক শওকত হোসেন, সহ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ফজলুল হক চৌধুরী অকুল, সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আতিকুর রহমান, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন ও মহাদেব সাহা, সহ-পরিবেশ বিষয়ক সম্পাদক নিয়ামুল করিম হেলাল, সহ-স্বাস্থ্য ও পঃপঃ বিষয়ক সম্পাদক ডাঃ রকিবুজ্জামান রকিব, সদস্য প্রকৌশলী ফাহিম চৌধুরী, দেলোয়ার হোসেন ক্রিসেন্ট, মেজর (অবঃ) মাহমুদুল হাসান, আব্দুল মোতালেব, ফরিদ উদ্দিন সরকার, আমির হোসাইন বাদশা কমিশনার, আব্দুল হামিদ, জুলহাস আলী, এডভোকেট শাহনুর রহমান রুবেল, শফিকুল ইসলাম শফিক, আব্দুল মালেক, ছাইফুল ইসলাম, আব্দুল মজিদ, শফিকুল ইসলাম গোল্ডেন, মোহাম্মদ আলী বিএসসি, দেলোয়ার হোসেন দেলু, শওকত জামান রিপন, আমিনুল ইসলাম বাদশা, আব্দুল্লাহ মিয়া, আমিনুল ইসলাম আমিন, এমএ মাসুদ, আছর উদ্দিন, একেএম শামছুজ্জামান রিপন, মাহবুবুল হাসান লেবু মোল্লা, হাফিজুর রহমান, আশরাফ আলী, ইউনুছ আলী দেওয়ান, হাবিবুর রহমান লিটন, আনোয়ার হোসেন ভিপি, শফিকুল ইসলাম তালুকদার রিপন, রেফাজ উদ্দিন রেফাজ, আলহাজ্ব মোঃ মাহমুদুল হক দুলাল, আবদুল হক তালুকদার, মহিউদ্দিন মুক্তার, এনামুল হক রিপন, আবুল কালাম আজাদ, এসএম জুবায়েল হোসেন, আনিছুর রহমান, মোস্তাফিজুর রহমান আব্দুল্লাহ, আব্দুল মান্নান, লুৎফর রহমান, নুরজাহান বেগম, ফাতেমা সরকার, কোহিনুর বেগম, আতাহারুল ইসলাম আতা, নিয়ামুল হাসান আনন্দ, মামুন অর রশিদ মামুন, মাওলানা ফরহাদ আলী, আব্দুল খালেক, আশরাফুল আলম জুন, মোকছেদুল হক শিবলু, সিদ্দিকুর রহমান রিপন, নিজাম উদ্দিন, মানিক মিয়া, ফিরোজ খান নুন, মোকাররম হোসেন, রকিবুল ইসলাম বুলবুল, এডভোকেট মোঃ আব্দুল্লাহ, এমদাদুল হক হীরা, কামরুল ইসলাম বিএসসি, মহসিন কবীর মুরাদ, ফারুক আহমেদ বাবলু, রতন মিয়া ও আলম মিয়া গুতু।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে নিরাপদ ফসল উৎপাদনে আশার আলো ছড়াচ্ছে কৃষক… পরবর্তী সংবাদ বঙ্গবন্ধুর অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়নে সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূলের বিকল্প নেই…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads