ads

বৃহস্পতিবার , ২৯ আগস্ট ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে নিরাপদ ফসল উৎপাদনে আশার আলো ছড়াচ্ছে কৃষক মাঠ স্কুল

খবর টি পড়েছেন : ২৫৬
শেরপুরে নিরাপদ ফসল উৎপাদনে আশার আলো ছড়াচ্ছে কৃষক মাঠ স্কুল
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে বিষমুক্ত নিরাপদ ফসল উৎপাদনে আশার আলো ছড়াচ্ছে কৃষক মাঠ স্কুল। সবজি ও অন্যান্য ফসলের সমন্বিত বালাই ব্যবস্থাপনা (আইপিএম) কৌশল শেখানোর ওইসব কৃষক মাঠ স্কুল পরিবেশবান্ধব জৈব কৃষি ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে কৃষকদের হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করছে। এর ফলে জেলার বিভিন্ন এলাকায় দিন দিন বিষমুক্ত সবজি ও নিরাপদ খাদ্য উৎপাদন বাড়ছে। এতে লাভবান হচ্ছেন কৃষকরা। ২৯ আগস্ট বৃহস্পতিবার দুপুরে শ্রীবরদী উপজেলার ইন্দিলপুর পূর্বপাড়া গ্রামের একটি কৃষক মাঠ স্কুলের প্রদর্শনী মাঠ দিবস অনুষ্ঠিত হয়। এতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো. আসাদুল্লাহ প্রধান অতিথি এবং শেরপুর খামারবাড়ীর উপ-পরিচালক কৃষিবিদ মো. আশরাফ উদ্দিন বিশেস অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। শ্রীবরদী উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হাছানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন আইপিএম স্পেশালিস্ট ড. মো. শরিফুল ইসলাম, মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তা এসএপিপিও গোলাম মোস্তফা, এসএও সাইফুল ইসলাম, কৃষক লুৎফর রহমান, কৃষানী কমলা খাতুন প্রমুখ। এলাকার মাঠ স্কুলের সদস্যরা ছাড়াও শতাধিক কৃষক-কৃষাণী এতে অংশগ্রহণ করেন।
আইপিএম প্রশিক্ষক এসএপিপিও গোলাম মোস্তফা জানান, স্থানীয় কৃষকের বাড়ীর আঙিনায় সপ্তাহে একদিন করে ৩ মাসে ১৪ টি সেশনে ২৫ জন কৃষক-কৃষাণী কৃষক মাঠ স্কুলে প্রশিক্ষণ গ্রহণ করেন। ওইসময় তারা কীটনাশকের পরিবর্তে সমন্বিত বালাই ব্যবস্থাপনার ৫টি কার্যকরি দক্ষতা সম্পর্কে বাস্তব জ্ঞানলাভ করেন। কৃষকরা জানান, কৃষক মাঠ স্কুল থেকে তারা জৈবিক ব্যবস্থাপনা, বালাই সহনশীল জাত চাষ, আধুনিক চাষাবাদ পদ্ধতি, যান্ত্রিক ব্যবস্থাপনা এবং বালাইনাশকের যুক্তিসংগত ব্যবহার সম্পর্কে ধারণা লাভ করেছেন। তারা জেনেছেন কোনটা উপকারী আর কোনটা ফসলের অপকারী পোকা। পোকামাকড় দমনে কীটনাশকের পরিবর্তে কিভাবে ফেরোমন ফাঁদ, বিষটোপ ফাঁদ ব্যবহার করে পোকা দমন করা যায়, ক্ষেতে ডাল পোতা, হাত জাল দিয়ে কিভাবে পোকা দমন করা যায় এবং কিভাবে বিষমুক্ত নিরাপদ ফসল উৎপাদন করা যায়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো. আসাদুল্লাহ জানান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিবেশবান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্পের আওতায় খরিপ-১ মৌসুমে শ্রীবরদী উপজেলার প্রত্যন্ত পল্লীতে এ কৃষক মাঠ স্কুলটি পরিচালিত। এই কৃষক মাঠ স্কুলটিকে কেন্দ্র করে ওই এলাকায় বিষমুক্ত সবজি ও নিরাপদ খাদ্য উৎপাদনের জন্য জনসচেতনতা গড়ে তুলতে একটি আইপিএম ক্লাব গড়ে ওঠেছে। এতে ফসলের উৎপাদন খরচ কমবে এবং নিরাপদ ফসল উৎপাদন বাড়বে। এলাকার অন্যান্য কৃষকরাও এর মাধ্যমে উপকৃত হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে যৌতুক নির্যাতনের মামলায় যুবকের কারাদণ্ড পরবর্তী সংবাদ শেরপুর জেলা বিএনপি’র নয়া কমিটির পরিচিতি সভা ॥…

সর্বশেষ - কৃষি ও কৃষক

Shamol Bangla Ads
Shamol Bangla Ads