এবার ঈদে খেল দেখালো
ছাগল-গরুর চামড়া,
গাভী-খাসির দাম ছিলো না
সস্তায় বিকোয় দামড়া।

চামড়া নিয়ে হায়-হুঁতাশে
ব্যস্ত যখন আমরা,
আন্তর্জালে ছড়িয়ে গেলো
ডিসির প্রমোদ কামরা।
উঁচু সারির কর্তারা সব
নারীর উপর ফেলেন চোখ,
অপকর্মে ধরা খেয়ে
মান বাঁচাতে গিলেন ঢোক।

সমাজটা আজ এমন কেন
ভাবছি না তো আমরা,
পাওনাদারের গলা টিপে
দেনাদারের দামড়া।


























