আমি থাকতে চাই নিরব
আমাকে থাকতে দাও,
যে ফুল হাত টপকে নিচে পড়ে গেছে
তুলতে চাই না তা কেন দাও।

এখন আর ভালো লাগে না সুবচন
ক্ষত- বিক্ষত অন্তর,
ফুল পাখি দেখে দেখে
নিরব নিথর।
ভাবনা গুলো লুফে গেছে
আশার আলো ক্ষীণ,
এরপরও কেন তোমরা
ভাবিয়ে তোল কেন?

আমি ভাবুক আমি কবি
অযথা প্রহর গুণার বৃথা সময় নেই,
অনেক খুইয়েছি আর চাই না
তুমি হও না যেই।


























