আমি কুড়ে ঘর হতে বিশ্ব জয় করবো!
সাত সাগর তেরো নদী ওপারে গিয়ে-
জনহীন দ্বীপে জনবসতী গড়বো!
আমি বাংলাকে ভালো বাসা শিখাবো!
আমি বাংলাতে আবার একাত্তর এনে-
মুক্ত সুর আর স্বাধীনতার গান বাজাবো।
আমি কুড়ে ঘর হতে করবো বিশ্ব জয়।
ঐ হিমালয় শিরে দুপায়ে দাড়িয়ে-
বিশ্বের বুকে নিজেদের দেবো পরিচয়।
যে বাংলার ছেলে মায়ের ভালোবাসাতে-
বাংলার বুকে এতটা বড় হয়েছে,
সে ছেলেরা আজ কেমন করে তার মাকে-
অবহেলা অযতন করে চলেছে!
আমার বাংলা সোনার বাংলা বিশ্বের রাণী,
কোথায় পাবে সবুজের এত রুপ খানি!
বাংলার ছেলে বাংলাতে করে বিলাতি,
আমি শিখাবো তারে স্বদেশের ভাষা-
কতটা পবিত্র আর কতটা খাঁটি।
আমি কুড়ে ঘর হতে বিশ্ব জয় করবো।
আবার আমি বাংলা নতুন করে গড়ে-
বিশ্বকে চমকে দিয়ে ইতিহাস গড়বো!
বাংলার ভাষা বিকৃত হয় কলুষিত,
তাই বাংলার বুকে আবার বায়ান্ন এনে-
এ বাঙালিকে বাংলা ভাষা শিখাবো!
আমি বাংলার ছেলে বাংলার অনুগত-
চিরদিন আমি করে যাই বাংলার ব্রত,
আমি তো রাজা বাংলার প্রজা সৈনিক বীর।
এ বাংলাকে গড়বো বিশ্বের আধুনিক নীড়!
আমি কুড়ে ঘর হতে জেগে উঠেছি-
আঁধার এ বাংলায় উঠাতে সূর্য রঙিন,
আদর্শ বাংলা গড়বো আমি এসে গেছে সেই দিন।
আমার দলে কে আছো ভাই কে সৈনিক,
অতীত ভুলে যাওয়া বাঙালি ছেলেদের-
অতীত শিখাবো, দেশটাকে গড়বো দৈনিক।
আমি কুড়ে ঘর হতে বিশ্ব জয় করবো,
সোনার বাংলা দেশ আমার কতটা খাঁটি-
এ বিশ্বের বুকে আমি তা তুলে ধরবো!
আমি কুড়ে ঘর হতে বিশ্ব জয় করবো!


























