ঝিনাইগাতীতে অবৈধ বালু উত্তোলন যন্ত্র পুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত

খবর টি পড়েছেন : ১৩৪
ঝিনাইগাতীতে অবৈধ বালু উত্তোলন যন্ত্র পুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের ঝিনাইগাতীতে অবৈধভাবে বালু উত্তোলন করায় ২টি উত্তোলন যন্ত্র পুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ২০ আগস্ট মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল হাসান ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
জানা যায়, ঝিনাইগাতী উপজেলার কালঘোঁষা নদীর ফুলহাড়ি এলাকা থেকে ওই ২টি স্যালো মেশিন দিয়ে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। অবৈধভাবে বালু উত্তোলন করায় এলজিইডি’র কালঘোঁষা নদীর উপর ফুলহাড়ি ব্রিজটিও হুমকির সম্মুখীন হয়ে পড়েছে। খবর পেয়ে মঙ্গলবার দুপুরে ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হলে বালু উত্তোলনকারীরা দৌঁড়ে পালিয়ে যায়। পরে ২টি উত্তোলন যন্ত্র শ্যালো মেশিন ও প্রায় ১শ’ ফুট পাইপ আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। ওইসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ধানশাইল ইউনিয়ন ভূমি কর্মকর্তা সুজন কুমার সোম, এসআই সাজেদুল ইসলাম প্রমুখ। এছাড়া একই দিনে সোমেশ্বরী নদীর দুপুরীয়া এলাকায় ১টি অবৈধ বালু উত্তোলন যন্ত্র আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়ীতে মাদকবিরোধী কনসার্টের নামে অশ্লীল গান-নৃত্য ॥ প্রতিবাদে… পরবর্তী সংবাদ শেরপুরে ধর্ষণের শিকার মাদ্রাসাছাত্রী ॥ সহযোগী দম্পতি গ্রেফতার,…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads