শেরপুরে ধর্ষণের শিকার মাদ্রাসাছাত্রী ॥ সহযোগী দম্পতি গ্রেফতার, ধর্ষক পলাতক

খবর টি পড়েছেন : ২১১
শেরপুরে ধর্ষণের শিকার মাদ্রাসাছাত্রী ॥ সহযোগী দম্পতি গ্রেফতার, ধর্ষক পলাতক
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে চতুর্থ শ্রেণির এক মাদ্রাসাছাত্রীকে (১১) ধর্ষণের অভিযোগ উঠেছে। ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ এক দম্পতিকে গ্রেফতার করেছে। এরা হচ্ছে শহরের গৃদানারায়ণপুর এলাকার সোহানুর রহমান (৩০) ও তার স্ত্রী মৌসুমি আক্তার (২৮)। তবে ঘটনার প্রধান আসামি ধর্ষক পলাশ পোদ্দার (৩৫) পলাতক রয়েছেন। পলাতক পলাশের বাড়ি জামালপুরের সরিষাবাড়ী উপজেলার চাপারকোনা গ্রামে। এদিকে ২০ আগস্ট মঙ্গলবার দুপুরে জেলা সদর হাসপাতালে ধর্ষিতা ছাত্রীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। একই দিন বিকেলে গ্রেফতারকৃত দম্পতিকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
জানা যায়, পিতৃহীন ওই মাদ্রাসা ছাত্রীর মা শেরপুর শহরের স্থানীয় একটি ক্লিনিকে সেবিকার কাজ করে। ছাত্রীটি তার মার সঙ্গে শহরের একটি ভাড়া বাসায় থাকে। একই বাসার দোতলায় বসবাস করে সোহানুর রহমান ও মৌসুমি আক্তার দম্পতি। তারা বিভিন্ন অসামাজিক কার্যকলাপের সঙ্গে জড়িত। রবিবার সকাল সাড়ে ১০টার দিকে ছাত্রীটির মা কাজের উদ্দেশ্যে কর্মস্থলে গেলে সোহানুর ও মৌসুমির সহযোগিতায় পলাশ পোদ্দার নামে এক ব্যক্তি ছাত্রীটির বাসায় প্রবেশ করে ওই ছাত্রীকে চাকু দিয়ে ভয় দেখিয়ে মুখ বেঁধে জোরপূর্বক ধর্ষণ করেন। ঘটনার পরপর পলাশ সুকৌশলে পালিয়ে যায়। ওই ঘটনায় ধর্ষণের শিকার ছাত্রীটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ওই ৩ জনের বিরুদ্ধে সোমবার রাতে সদর থানায় একটি মামলা দায়ের করেন।
এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার এসআই আনসার আলী বলেন, ওই ঘটনায় ইতোমধ্যে এজাহারনামীয় ২ জনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। পলাতক প্রধান আসামিকে গ্রেফতারে অভিযান চলছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে অবৈধ বালু উত্তোলন যন্ত্র পুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ… পরবর্তী সংবাদ শেরপুরে যুব রেড ক্রিসেন্টের কমিটি গঠন ॥ ফের…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads