ads

রবিবার , ১৮ আগস্ট ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

খবর টি পড়েছেন : ২৯৭
শেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে বিদ্যুৎচালিত সেচপাম্প দিয়ে ক্ষেতে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুলাল মিয়া (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। ১৮ আগস্ট রবিবার সকালে শহরের দমদমা কালীগঞ্জ এলাকায় ওই ঘটনা ঘটে। নিহত দুলাল স্থানীয় মৃত শহর আলীর ছেলে ও ২ সন্তানের জনক।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকাল সাড়ে ৮টার দিকে পৌর শহরের দমদমা কালীগঞ্জ এলাকার বর্গাচাষী দুলাল মিয়া একই এলাকায় তার ক্ষেতে পানি দিতে যান। ওইসময় বিদ্যুৎচালিত সেচপাম্প চালু করতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে স্থানীয়রা তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের লাশ বিনা ময়নাতদন্তে দাফনের জন্য পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়ীতে শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু পরিষদের আলোচনা সভা পরবর্তী সংবাদ শেরপুরে তরুণ উন্নয়ন সংঘের বৃক্ষরোপণ অভিযান

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads