ads

শনিবার , ১৭ আগস্ট ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু পরিষদের আলোচনা সভা

খবর টি পড়েছেন : ৪১০
নালিতাবাড়ীতে শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু পরিষদের আলোচনা সভা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নালিতাবাড়ীতে মাসব্যাপী জাতীয় শোক দিবস পালন উপলক্ষে বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ আগস্ট শনিবার সন্ধ্যায় শহরের শহীদ মুক্তিযোদ্ধা মঞ্চে উপজেলা বঙ্গবন্ধু পরিষদ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এ্যালামনাই এসোসিয়েশনের সাধারণ সম্পাদক, সাবেক উপজেলা চেয়ারম্যান কৃষিবিদ বদিউজ্জামান বাদশা। ওইসময় তিনি বলেন, মুজিব হত্যা, ১৭ আগস্ট সকল জেলায় বোমা হামলা এবং ২১ আগস্ট গ্রেনেড হামলা একই সূত্রে গাঁথা। বাংলার জনগণ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এ সকল ষড়যন্ত্রের মোকাবিলা করে মুক্তিযুদ্ধের শক্তিকে টিকিয়ে রেখে বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখবে।
বঙ্গবন্ধু পরিষদ নালিতাবাড়ী উপজেলা শাখার সভাপতি হায়দার আলীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অধ্যক্ষ শহিদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সদস্য সরকার গোলাম ফারুক, মোকতার হোসাইন, মুক্তিযোদ্ধা মোকছেদ আলী বেগ, সাবেক জিএস আসাদুজ্জামান সোহেল। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক আতিকুর রহমান মানিক।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু পরবর্তী সংবাদ শেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads