
হব না আমি কোন কালেই বৃদ্ধ
বয়স্ক মানুষ দেখলেই করি অশ্রদ্ধ।
বুড়ো গাছের ছায়া কত সকলেই তা জানে
যাদের নাই তারা বুঝে বৃদ্ধরাই কাজের মুলে।

শক্তি এখন আমাদের দলে ওরা করবে কি?
যেনেও আমরা ওদের পিঠে ভর্তা করি ঘি।
খাঁটি কথা শুনলে ওদের পেচাল মনে হয়
বয়স যখন বৃদ্ধ হবে ওদের কথায় সঠিক হয়।
অবহেলা তাদের করি বুঝেনা বৃদ্ধ হলে
নিজে সঠিক বুঝতে গেলে পড়ি গ্যাঁড়া কলে।
বৃদ্ধ বলে অনেক মানুষ নাক ছিটকায় জলে
যখন তুমি ছোট ছিলা মুতছো বৃদ্ধার কোলে।
মানুষ যত আসবে যাবে এই পৃথিবীর কোলে
বৃদ্ধ মানুষকেই প্রাধান্য দিবে তুমিও বৃদ্ধের দলে।
বাবা >
জন্ম থেকে অবুঝ সময় বুঝতে পারলাম আদর খেয়াল
যে জন করে সেজনই থাকে বাবা নামের চাদর দেয়াল।
হচ্ছি বড় দিচ্ছি ডাক দাঁত বের করে অবাগ তাক।
আমার খুশি এখন বুঝি বড় করতে আমায় কুপুকাত।
সময় মত খাওয়া আমার নিয়ম মাফিক সব
আমি কিছু বুঝতাম নাকি বাবার ভিটামিন সর্ট।
ভাল মন্দ আমার কাছে দুইটিই সমান সমান
বাবা যখন বলতো মন্দ এটাই অসম্মান।
শিক্ষা আমার বাবার কাছে সম্মানের পাত্র
টাকা পয়সায় সংগে যাবেনা যাবে মুল মন্ত্র।
বড় হতে চেষ্টা বাবার কমতি ছিল না
সকল সময় শিক্ষা আমায় যদি না পড়ি পিছলে পা।
দুষ্টুমি আমি বুঝতে পেরেছি লোকানো দরজা পাশে
বাবা খুঁজে বের কর আমায় দেরিতে টু শব্দ ভাসে।
আদর সোহাগ এত কাছে এত ভালবাসা
হয়েছি বাবা অবুঝ ছিল বাবার ভালবাসা।
আমার জীবন প্রস্ফুটিত হোক বাবার ইচ্ছা মত
কারো কাছে যেন হাত পাততে না হয় চেষ্টা সাধ্য মত।
বাবা তুমি হারিয়ে গেছ রেখে তোমার সন্তান
আদর্শ আর বিবেক দিয়ে গাইবো তোমার গুনগান।
হালগড়া >
জন্ম আমার হালগড়া গ্রামে
শেষ তিন মাথায় তিন ব্রিজ।
সকলের মঙ্গল কামনা করি
সকলেই সকলের খবর রাখিস।
মিলেমিশে আমরা থাকি
এটা মোদের বাপ দাদার আদেশ।
আজ না হয় করবি ঝগড়া
কাল আমার কে নিবে খাটিয়া?
পাশের বাড়ির দুংখ কষ্ট
আমার বাড়িতে আসে।
জিবন মোদের একটি হবে
আরেকটি হবে ভাল কাজে।
গ্রামের মানুষের ভাল কথায়
কবরে শুনবো শান্তির কথা।
বাপ দাদারা চলে গেছে
আমরাও চলে যাব।
প্রজন্ম আমাদের এই বন্ধন
চিরকাল অনুসরণ করে চলবে।
বেঁচে থাকার অনুপ্রেরণা
পুর্ব পুরুষদের থেকে ।
মিলে মিশে আমরা সবাই
হালগড়া গ্রামে থাকবো।



























