নকলা (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নকলায় বিদ্যুতায়িত হয়ে আমিনুল ইসলাম (৪৮) নামে সাবেক এক সেনা সদস্য মৃত্যু হয়েছে। ১৫ আগস্ট বৃহস্পতিবার রাতে উপজেলার বানেশ্বর্দী ইউনিয়নের পুলাদেশী গ্রামে ওই ঘটনা ঘটে। সে স্থানীয় মৃত নূর রহমানের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, আমিনুল ইসলাম বৃহস্পতিবার রাতে তার পুকুরে দেওয়া বিদ্যুতের লাইনে বৈদ্যুতিক বাল্ব লাগাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নকলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন শাহ ও বানেশ্বরদী ইউপি’র চেয়ারম্যান আলহাজ্ব মাজহারুল আনোয়ার মহব্বত বিষয়টি নিশ্চিত করেছেন।




