ads

শুক্রবার , ১৬ আগস্ট ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে রবীন্দ্র সঙ্গীত শিল্পী সংস্থার উদ্যোগে গানাড্ডা ॥ গান গাইলেন তপন মাহমুদ

খবর টি পড়েছেন : ২৩১
শেরপুরে রবীন্দ্র সঙ্গীত শিল্পী সংস্থার উদ্যোগে গানাড্ডা ॥ গান গাইলেন তপন মাহমুদ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে রবীন্দ্র সঙ্গীত শিল্পী সংস্থার উদ্যোগে ‘গানাড্ডা’ অনুষ্ঠিত হয়েছে। ১৪ আগস্ট বুধবার রাতে শহরের রঘুনাথ বাজার এলাকার একটি হোটেলের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে গান পরিবেশন করেন বরেণ্য রবীন্দ্র সঙ্গীত শিল্পী তপন মাহমুদ। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রবীন্দ্র সঙ্গীত শিল্পী বুলা মাহমুদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. সৌমিত্র শেখর দে।
জাতীয় শোক দিবসকে সামনে রেখে বুধবার রাত ৮টায় সমবেত কণ্ঠে ‘আগুনের পরশ মনি ছোঁয়াও প্রাণে, এ হৃদয় পূণ্য কর’ রবীন্দ্র সঙ্গীতের মাধ্যমে গানাড্ডার সূচনা করা হয়। এরপর তপন মাহমুদ একে একে পরিবেশন করেন ‘আজি ঝরঝর মুখর বাদল দিনে’, বাদল দিনের প্রথম কদম ফুল’, ‘একটুকু ছোঁয়া লাগে একটুকু কথা শুনি’, ‘তুমি রবে নীরবে হৃদয়ে মম’, ‘কৃষ্ণকলি তারে আমি বলি’সহ অন্তত ২০টি গান।
তপন মাহমুদের সঙ্গীত পরিবেশনের ফাঁকে ফাঁকে সংক্ষিপ্ত বক্তব্য দেন অধ্যাপক সৌমিত্র শেখর, আয়োজক সংগঠন রবীন্দ্র সঙ্গীত শিল্পী সংস্থা, শেরপুর জেলা শাখার নবনির্বাচিত সভাপতি নির্মল দে, প্রতিষ্ঠাতা সভাপতি দেবাশীষ দাস প্রমুখ।
অনুষ্ঠানে তপন মাহমুদের স্ত্রী বুলা মাহমুদ একটি রবীন্দ্র সঙ্গীত ও কবি প্রদীপ চক্রবর্তী কবিগুরুর ‘জন্মদিন’ কবিতাটি আবৃত্তি করেন। পরে সমবেত কণ্ঠে হেমন্ত মুখোপাধ্যায়ের বিখ্যাত গান ‘মাগো ভাবনা কেন আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে’ গানটি পরিবেশনের মধ্য দিয়ে গানাড্ডা শেষ হয়। ওই গানাড্ডায় শতাধিক দর্শক-শ্রোতা মন্ত্রমুগ্ধের মত অনুষ্ঠানটি উপভোগ করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় বিদ্যুতায়িত হয়ে সাবেক সেনা সদস্যের মৃত্যু পরবর্তী সংবাদ শেরপুরে এস এম ফাউণ্ডেশনের উদ্যোগে বৃক্ষ বিতরণ উৎসব

সর্বশেষ - বিনোদন

Shamol Bangla Ads
Shamol Bangla Ads