ads

বৃহস্পতিবার , ১৫ আগস্ট ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে এমএ পাবলিক স্কুলে জাতীয় শোক দিবস পালন

খবর টি পড়েছেন : ২৬৫
শেরপুরে এমএ পাবলিক স্কুলে জাতীয় শোক দিবস পালন
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরের এমএ পাবলিক স্কুলে যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। ১৫ আগস্ট বৃহস্পতিবার ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন স্কুলের প্রতিষ্ঠাতা-চেয়ারম্যান এডভোকেট রফিকুল ইসলাম আধার ও বিশিষ্ট সমাজসেবক জয়নাল আবেদীন হাজারী। কালো পতাকা উত্তোলন করেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করা হয়। ওইসময় প্রতিষ্ঠানের পরিচালক নার্গিস আক্তার মনখোশ ও নাসরিন আক্তার, সহকারী প্রধান শিক্ষক মিনাল কান্ত মোদক ও সিনিয়র সহকারী শিক্ষক মাহবুব হাসান রুবেলসহ অন্যান্য শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বাদ যোহর স্কুল মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান। স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রতিষ্ঠাতা-চেয়ারম্যান এডভোকেট রফিকুল ইসলাম আধার প্রধান বক্তা ও নেপোলীস্থ বাংলাদেশ এসোসিয়েশনের সভাপতি জয়নাল আবেদীন হাজারী বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

Shamol Bangla Ads

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ৮নং পৌর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুর রহিম, সমাজসেবক মাসুদুল আলম সরকার, এডভোকেট তাজুমুল ইসলাম, এডভোকেট আশরাফুজ্জামান, প্রকৌশলী রবিউল ইসলাম রুবেল, শিক্ষক সেলিম মিয়া, মাহবুব হাসান রুবেল, ফজলুর রহমান, আব্দুর রাজ্জাক, ইউসূফ আলী, জমির উদ্দিন বাচ্চু, বাউল জুলহাস উদ্দিন, মিজানুর রহমান মুক্তা, মতিউর রহমান তোতা, নাজমুল হুদা আকন্দ, রাকিবুল হাসান রাকিব প্রমুখ। পরে এক মিলাদ ও ও দোয়া অনুষ্ঠানে শরিক হন উপস্থিত সকলেই।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় পাওনা টাকা চাওয়ায় দিনমজুরকে হত্যা পরবর্তী সংবাদ শেরপুরে জাতীয় শোক দিবসে যুব মহিলা লীগের র‌্যালি…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads