ads

বুধবার , ১৪ আগস্ট ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে বিজিবি সদস্যের মৃত্যু

খবর টি পড়েছেন : ২০০
শেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে বিজিবি সদস্যের মৃত্যু
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রবিউল করিম (৩২) নামে এক বিজিবি সদস্যের মৃত্যু হয়েছে। ১৪ আগস্ট বুধবার সকালে শহরের খরমপুর ঋষিপাড়া এলাকায় ওই ঘটনা ঘটে। রবিউল সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের ডোবারচর গ্রামের নজরুল ইসলামের ছেলে ও ২ সন্তানের জনক। ওই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
জানা যায়, রবিউল করিম স্ত্রী-সন্তান নিয়ে শেরপুর শহরের খরমপুর ঋষিপাড়া এলাকায় ভাড়া থাকতেন। ঈদের ছুটিতে তিনি বাড়ি এসেছিলেন। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে তার ঘরের একটি সুইচ দিতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন রবিউল। পরে তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Shamol Bangla Ads

জেলা সদর হাসপাতালের ভারপ্রাপ্ত আরএমও ডাঃ মোবারক হোসেন শ্যামলবাংলা২৪ডটকমকে জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই তিনি মারা গেছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ পরবর্তী সংবাদ শেরপুরে ছাত্রলীগের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি উদ্বোধন করলেন হুইপ…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads