ads

বুধবার , ১৪ আগস্ট ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ছাত্রলীগের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি উদ্বোধন করলেন হুইপ আতিক

খবর টি পড়েছেন : ৩৭৬
শেরপুরে ছাত্রলীগের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি উদ্বোধন করলেন হুইপ আতিক
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় শোক দিবস উপলক্ষে শেরপুরে জেলা ছাত্রলীগের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালিত হয়েছে। ১৪ আগস্ট বুধবার সকালে শহরের থানামোড়স্থ বঙ্গবন্ধু স্কয়ারে আয়োজিত ওই কর্মসূচির উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি, হুইপ আতিউর রহমান আতিক। ওইসময় তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে জাতি অনেক রক্ত ঝরিয়ে এদেশের স্বাধীনতা এনেছে। আজ তার আদর্শকে ধারণ করেই শেখ হাসিনার নেতৃত্বে একটি সুখী ও সমৃদ্ধশালী দেশ গড়তে জাতি ঐক্যবদ্ধ। সেদিন যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে এবং সেই হত্যায় সহযোগিতা করেছে তারা এমন ভুল করেছে যা জাতি কখনোই তাদের ক্ষমা করবে না।
রক্তদান কর্মসূচিতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি। জেলা ছাত্রলীগের সভাপতি শোয়েব হাসান শাকিলের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা বিএমএ’র সভাপতি ডাঃ এমএ বারেক তোতা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামীম হোসেন, শহর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আবুল কাশেম, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, হুইপকন্যা ডাঃ শারমিন রহমান অমি, জামাতা ডাঃ মোঃ জুয়েলসহ আওয়ামী লীগ ও ছাত্রলীগের অন্যান্য নেতা-কর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা।
পরে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজার রক্ত গ্রহণের মাধ্যমে ওই স্বেচ্ছায় রক্তদান ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচির উদ্বোধন করা হয়। এতে সহায়তা করে রক্তসৈনিক ও বিডিক্লিন শেরপুর টিম।

Shamol Bangla Ads

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে বিজিবি সদস্যের মৃত্যু পরবর্তী সংবাদ শেরপুরে ডেঙ্গু সচেতনতা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads