স্টাফ রিপোর্টার : শেরপুরে বিভিন্ন ঈদগাহ মাঠে মুসল্লীদের মাঝে ও জেলা সদরের মোড়ে মোড়ে ডেঙ্গু প্রতিরোধ ও প্রতিকারে করণীয় বিষয়ে শেরপুর জেলা রক্তদান ও সমাজ কল্যাণ সংস্থা (এস আর এস) এর পক্ষ থেকে লিফলেট বিতরণ করা হয়েছে। লিফলেট বিতরণের সময় ডেঙ্গু প্রতিরোধে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়। ১২ আগস্ট সোমবার ঈদের দিন সকালে সদরে প্রায় ১৩ টি ঈদগাহ মাঠ, মোড়ে মোড়ে, বাসাবাড়ি, শিক্ষার্থী ও দোকান গুলোতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক আলোচনা করা হয়।

ওই সময় সংস্থার সভাপতি আজিজুল হক ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের নেতৃত্বে প্রায় ১০ হাজার লিফলেট বিতরণ করা হয়
লিফলেট বিতরণের সময় সংস্থার সভাপতি -সম্পাদক বলেন, ডেঙ্গু ও মশক নিধন সরকারের একার পক্ষে সম্ভব নয়। সকলকে ধৈর্য্য ও সাহসের সহিত এ দুর্যোগ মোকাবেলা করতে হবে।
ডেঙ্গু রোগ ও মশক নিধনে ভয় না পেয়ে হাসপাতালে ডাক্তারের পরামর্শ নিতে অনুরোধ জানান, ডেঙ্গু মশার বংশ বিস্তার রোধে নিজেদের বাসা-বাড়ীর আশপাশের ঝোপ-ঝাঁড় পরিস্কার রাখতে সকলকে আহবান জানান।























